ভারতীয় চলচ্চিত্রের দাপুটে অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুর খবরে যখন শোকস্তব্ধ পুরো বিনোদন জগত, ঠিক তখনই অভিনেতাকে ইঙ্গিত করে এক বিস্ফোরক ও রহস্যময় প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ভারতের #মিটু আন্দোলনের সূচনা করা এ অভিনেত্রী সরাসরি নানার নাম না নিলেও ঘটনাটিকে ‘ইভিল ডেড’ বা পাপিষ্ঠ কিছুর মৃত্যু বলে আখ্যা দিয়েছেন।বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন তনুশ্রী।ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া ভিডিওতে তনুশ্রী বলেন, ‘আমি খবরটি পেয়েছি। আজ আমার কাজ...