Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

নানা পাটেকরের মৃত্যুতে তনুশ্রী, ‘শয়তানকে ঈশ্বরই শেষ করেছেন’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩
শেয়ার করুন:
নানা পাটেকরের মৃত্যুতে তনুশ্রী, ‘শয়তানকে ঈশ্বরই শেষ করেছেন’

নানা পাটেকর ও তনুশ্রী দত্ত। ছবি: সংগৃহীত

প্রবীণ অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য যখন পুনের ফার্মহাউসে সম্পন্ন হচ্ছিল, ঠিক তখনই অভিনেতাকে নিয়ে একের পর এক বিস্ফোরক ও বিতর্কিত বক্তব্য দিয়ে নেটপাড়ায় তোলপাড় সৃষ্টি করলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

প্রথমে বিষয়টিকে ‘ইভিল ডেড’ বলে ইঙ্গিত দেওয়ার পর এবার সরাসরি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন সাবেক এই মিস ইন্ডিয়া ইউনিভার্স।

লখনউতে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় নানা  পাটেকরের মৃত্যুর খবর পান তনুশ্রী। প্রাথমিক ধাক্কা সামলে উঠে তিনি বলেন, ‘আজ আমার পুরো দিনটি একটি ইভেন্টের জন্য নির্ধারিত। এখন এসব নিয়ে আমার নতুন করে কী-ই বা বলার থাকতে পারে? যে চলে গেছে, সে তো চলেই গেছে।’

আরও পড়ুন

নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

০৮ অক্টোবর ২০২৬

তবে এরপরেই ভারতের #মিটু আন্দোলনের সূত্রপাত ঘটানো এই অভিনেত্রী নিজের গত ৫ বছরের কষ্টের কথা উগরে দেন।

তনুশ্রী দাবি করেন, ‘অভিযোগ তোলার পর থেকে গত পাঁচটা বছর আমাকে চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে। একজন ভুক্তভোগী হিসেবে আমার ওপর মামলাটি তুলে নেওয়ার জন্য কী পরিমাণ চাপ দেওয়া হয়েছিল তা কেবল আমিই জানি। আমাকে কোটি কোটি টাকার ঘুষ সাধা হয়েছিল, কিন্তু আমি অন্যায়ের কাছে মাথা নত করিনি।’

আরও পড়ুন

পুনের ফার্মহাউসে শেষকৃত্য সম্পন্ন অভিনেতা নানা পাটেকরের

০৯ অক্টোবর ২০২৬

২০১৯ সালে পুলিশ নানা পাটেকরকে বেকসুর খালাস দেওয়ার বিষয়টিকে সম্পূর্ণ স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার বলে দাবি করেছেন তনুশ্রী।

তিনি অভিযোগ করে বলেন, ‘এমন নয় যে আমাদের কাছে প্রমাণ ছিল না। যে দিন আদালতে আমার প্রধান সাক্ষীর এফিডেভিট জমা দেওয়ার কথা ছিল, ঠিক সেই দিনই হুট করে মামলাটি বন্ধ করে দেওয়া হয়। ওই সাক্ষীকে রাজি করাতেই আমাদের ৫ বছর লেগেছিল, কারণ তাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হতো। নানা পাটেকর একজন চূড়ান্ত অহংকারী মানুষ ছিলেন। সে কোনোভাবেই থামছিল না, ওই শয়তানটা আমাকে ক্রমাগত মানসিক যন্ত্রণা দিয়ে যাচ্ছিল। তাই শেষ পর্যন্ত ঈশ্বর নিজেই এসে ওর জীবনটা শেষ করে দিলেন।’

মৃত্যুর পর যেখানে গোটা বলিউড ও ভক্তকুল নানা পাটেকরের স্মরণে কাঁদছে, সেখানে তনুশ্রী দত্তর এমন তীব্র আক্রোশমূলক ও বিতর্কিত বক্তব্য সমাজমাধ্যমে নতুন করে এক চরম বিতর্কের জন্ম দিয়েছে।

নানা পাটেকরতনুশ্রী দত্তবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস