Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গর্তে গর্তে জর্জরিত গজারিয়ার এসডি খান সড়ক

মহিউদ্দীন আহমেদ, গজারিয়া (মুন্সীগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭
গর্তে গর্তে জর্জরিত গজারিয়ার এসডি খান সড়ক

গর্ত ও খানাখন্দে ভরা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার এসডি খান সড়ক। ছবি: আগামীর সময়

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুরুত্বপূর্ণ এসডি খান সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। বৃষ্টির পানি জমে সড়কের অবস্থা আরও নাজুক হয়েছে। এতে যানবাহন, যাত্রী ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি সড়কটির একটি সেতুর নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি নথিতে মেঘনা সেতু-হোসেন্দী জিসি সড়ক হিসেবে পরিচিত সড়কটির জামালদী বাসস্ট্যান্ড থেকে হোসেন্দী বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। বৃষ্টির পানি জমে কোথাও কোথাও গর্তগুলো বোঝার উপায় নেই। ফলে যানবাহন চলাচলে তৈরি হচ্ছে ঝুঁকি।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, সড়কটির সঙ্গে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষায় দুর্ভোগ বাড়ে। কয়েক দফা স্থানীয়ভাবে ইট-বালু দিয়ে গর্ত ভরাট করা হলেও বৃষ্টির পানির তোড়ে তা টেকেনি। সংস্কারের দাবি জানিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেও তারা শুধু আশ্বাস পেয়েছেন।

সড়কটি বালুয়াকান্দী, হোসেন্দী, টেংগারচর ও গজারিয়া ইউনিয়নের মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। হোসেন্দী এলাকায় গড়ে ওঠা বিভিন্ন শিল্পকারখানার পণ্যবাহী ট্রাক ও লরিও নিয়মিত এই সড়ক ব্যবহার করে। ভারী যান চলাচল সড়কের ক্ষতির অন্যতম কারণ বলে মনে করেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, জামালদী ও লস্করদী এলাকায় দুটি সেতুর নির্মাণকাজের মধ্যে লস্করদীর সেতুটির কাজ চার বছরেও শেষ হয়নি। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ২৫ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ ভূমি-সংক্রান্ত জটিলতায় আটকে আছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, জামালদী বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার সড়ক আরসিসি ঢালাই ও মেরামতের জন্য চলতি সেপ্টেম্বর মাসে বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যায়ক্রমে সড়কের বাকি অংশও সংস্কার করা হবে।

মুন্সীগঞ্জগজারিয়াএসডি খানসড়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?