Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

সড়ক

সুনামগঞ্জে সড়কের অভাবে দুর্ভোগে দুই জেলার ৩ লাখ মানুষ
সুনামগঞ্জে সড়কের অভাবে দুর্ভোগে দুই জেলার ৩ লাখ মানুষ
মাত্র চার-পঁাচ কিলোমিটার সড়কের অভাবে সুনামগঞ্জের মধ্যনগর ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার প্রায় তিন লাখ মানুষকে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে বছরের পর বছর। শুকনো মৌসুমে অটোরিকশা ও মোটরসাইকেলে চলাচল করা গেলেও বর্ষায় নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা। এতে রোগী-শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। এই দুর্ভোগ লাঘবে মধ্যনগর থেকে কলমাকান্দার রঘুরামপুর পর্যন্ত সংযোগ সড়কটি সারা বছর চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ দাবিতে গতকাল শুক্রবার বেলা সাড়...
সারা দেশ•৩ দিন আগে
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
প্রতিদিন ভোর হতেই মাথায় গামছা বেঁধে হাতে দা, খুন্তি ও কোদাল নিয়ে বেরিয়ে পড়েন একরামুল মোড়ল। লক্ষ্য— গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা, যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন। এ ছাড়া তিনি বিভিন্ন সেবামূলক কাজও করছেন। সাতক্ষীরার তালা উপজেলা সদরের মেলাবাজারে আসবাবের একটি দোকানের স্বত্বাধিকারী একরামুল মোড়ল (৪০)। উপজেলার গোপালপুর গ্রামের বাবর আলী মোড়লের ছেলে একরামুল সংসারে অভাবের কারণে খুববেশি লেখাপড়া করতে পারেননি। ২২ বছর আগে দৈনিক ৩০ টাকা বেতনে মেলাবাজারে আসবাবের দোকানে কাজ...
ধন্যবাদ•৪ দিন আগে
গাবতলীতে বাসের চাপায় দুই নারীর মৃত্যু
গাবতলীতে বাসের চাপায় দুই নারীর মৃত্যু
ঢাকার গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় নিহত হয়েছেন দুই নারী। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পর্বত সিনেমা হলের সামনে সড়কের ঢাকামুখী অংশে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত নারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ওই দুই নারী রাস্তা পার হচ্ছিলেন। তখন চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পুলিশ বাসটি জব্দ করেছে। তবে এর চালকের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
রাজধানী•৬ দিন আগে
৬৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, হেলে পড়েছে গাইড ওয়াল
৬৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, হেলে পড়েছে গাইড ওয়াল
খুলনার পাইকগাছা পৌরসভায় ৬৭ লাখ ১০ হাজার ৬৮৮ টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রথম শ্রেণির ইটের পরিবর্তে দুই ও তিন নম্বর মানের আমা ইট ভেঙে তৈরি খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।এ ছাড়া খোয়া ও বালির নির্ধারিত পরিমাণের চেয়ে কম ব্যবহার এবং কোথাও ১০ ফুটের পরিবর্তে সাড়ে ৯ ফুটেরও কম প্রস্থে সড়ক নির্মাণের অভিযোগ আছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, নির্মাণকাজ শেষ হওয়ার আগেই একদিকে হেলে পড়েছে গাইড ওয়াল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় এখন তড়িঘড়ি করে ন...
সারা দেশ•৭ দিন আগে
কাজ শেষের আগেই ধস, মেরামতে জোড়াতালি
দেওয়ানগঞ্জ ● কাজ শেষের আগেই ধস, মেরামতে জোড়াতালি
জামালপুরের দেওয়ানগঞ্জ-তারাটিয়া-সানন্দবাড়ি সড়কের হাতিভাঙ্গা ইউনিয়নের কাঁঠাল বিল এলাকায় নদীভাঙন রোধে নির্মিত প্যালাসাইডিং ও সিসি ব্লক ফাটল ধরে ধসে পড়েছে। প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এসব অবকাঠামো কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়। এখন ধসে পড়া অংশে পুনরায় মেরামতের কাজ চলছে। তবে সেই কাজেও জোড়াতালি দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দায়সারা মেরামতের কারণে আবারও ধসে পড়তে পারে অবকাঠামো।স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার অল্প...
সারা দেশ•৯ দিন আগে
সড়কে বালুর বদলে দেওয়া হচ্ছে নদীর কাদামাটি
সড়কে বালুর বদলে দেওয়া হচ্ছে নদীর কাদামাটি
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের আওতায় সড়ক নির্মাণে বালুর পরিবর্তে নদীর চর থেকে ড্রেজারে কাদামাটি ও পানি তুলে ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে নির্মাণাধীন সড়ক কাদাপানিতে একাকার হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন আশপাশের কয়েক হাজার বাসিন্দা। একই সঙ্গে সড়কের নির্মাণমান ও স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।গত রবিবার বিকালে পৌরসভার কেরোয়া গ্রামের গজারিয়া চরে গিয়ে ড্রেজারের মাধ্যমে কাদামাটি ও পানি তোলার চিত্র দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, চরটিতে একটি ড্রেজার বসিয়ে প্রায় ৬০০ ফুট পাইপের সংযোগ দেওয়া...
সারা দেশ•১৩ দিন আগে
নতুন মোড়কে পুরনো মুড়ি
নতুন মোড়কে পুরনো মুড়ি
ঢাকার সড়ক যেন নিত্যদিনের এক অবিরাম বিশৃঙ্খলার মঞ্চ। এখানে যাত্রী ওঠে, যেখানে বাস দাঁড়ানোর কথা নয়, আবার বাস যেখানে দাঁড়ায়, সেটা স্টপেজ নয়। একই রুটে একাধিক বাসের অসুস্থ প্রতিযোগিতা চলে, কে আগে যাত্রী তুলবে, কে আগে মোড় পার হবে, কে অন্য বাসকে টপকে যাবে— এই প্রতিযোগিতায় পথচারী ও যাত্রীদের নিরাপত্তা তাদের কাছে উপেক্ষিত। বাসচালকদের বেপরোয়া চালনা ও গতির শিকারে আহত হয়ে পঙ্গু ও নিহতের ঘটনা অনেক পরিবারের বিষাদের স্মৃতি। বছরের পর বছর ধরে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর নানা উদ্যোগ নেওয়া হয়েছে; কিন্তু সমস...
সম্পাদকীয়•১৮ দিন আগে
সড়কের নিরাপত্তায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ
সড়কের নিরাপত্তায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ
ফেনীতে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় তরুণ নেতৃত্বের ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, সড়ক নিরাপত্তায় দরকার সকল পক্ষের সমন্বিত উদ্যোগ। কোনও একক প্রতিষ্ঠানের পক্ষে এটা সম্ভব নয়।আজ রবিবার দুপুরে নিরাপদ সড়ক চাই - নিসআ শহরের একটি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে।এতে জেলার শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন, চিকিৎসক, সাংবাদিক, ট্রাফিক বিভাগের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।নিস আর জেলা সদস্য এমদাদুল হক সুজনের সঞ্চালনায় এতে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ মেহেদী দীপ্ত, যুগ...
সারা দেশ•২২ দিন আগে
সড়কে গণডাকাতি, এবার সন্দেহভাজন যুবক আটক
কক্সবাজার ● সড়কে গণডাকাতি, এবার সন্দেহভাজন যুবক আটক
কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় দিনদুপুরে দুই দফা গণডাকাতির ঘটনায় এবার ইমাম হোসাইন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।আজ রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।তিনি জানান, গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে রামুর ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাসনাকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় এর আগে এক নারী ও তার ছেলেকে আটক এবং লুণ্ঠিত মালামাল ও দেশীয় অস্ত...
সারা দেশ•২২ দিন আগে
পার্কিং সংকটে সড়ক দখল বিপর্যস্ত রাজশাহী
পার্কিং সংকটে সড়ক দখল বিপর্যস্ত রাজশাহী
নির্ধারিত পার্কিংয়ের জায়গা নেই। তাই সড়কের পাশেই দাঁড় করিয়ে রাখা হচ্ছে গাড়ি। কোথাও দখল হচ্ছে ফুটপাত। কোথাও পার্ক করা যানবাহনে সংকুচিত হয়ে আসছে সড়ক। এতে যানজটে স্থবির হয়ে পড়ছে রাজশাহী নগরীর ব্যস্ত এলাকাগুলো। ভোগান্তিতে পড়ছেন চালক ও পথচারীরা। বাড়ছে সড়ক নিরাপত্তার ঝুঁকিও। পরিস্থিতি সামাল দিতে পার্কিংয়ের জায়গা উদ্ধারে উদ্যোগ নিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। অন্যদিকে, আধুনিক পার্কিং সুবিধা গড়ে তোলার জন্য সম্ভাব্য স্থান খুঁজছে রাজশাহী সিটি করপোরেশন। সরেজমিনে দেখা গেছে, নগরীর বাণিজ্যিক এলাকা...
সারা দেশ•২৩ দিন আগে
রাজনগরে বিরোধ মিটিয়ে ৭০০ ফুট রাস্তা ইট সলিং করছেন প্যানেল চেয়ারম্যান
রাজনগরে বিরোধ মিটিয়ে ৭০০ ফুট রাস্তা ইট সলিং করছেন প্যানেল চেয়ারম্যান
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি রাস্তা বিরোধ মীমাংসার পর চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এবার স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে ব্যক্তিগত অর্থায়নে ৭০০ ফুট রাস্তা ইট সলিংয়ের কাজ শুরু করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।গতকাল শনিবার বিকাল ৩টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রেমনগর গ্রামে এ কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তাটি বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে তাদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ ক...
সারা দেশ•২৩ দিন আগে
লক্ষ্মীছড়িতে সড়কের প্রতিবন্ধকতা সরাল সেনাবাহিনী, চলাচলে স্বস্তি
লক্ষ্মীছড়িতে সড়কের প্রতিবন্ধকতা সরাল সেনাবাহিনী, চলাচলে স্বস্তি
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সড়কে ফেলে রাখা গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে।আজ শনিবার ইউপিডিএফ (মূল) ও সংগঠনটির সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্যরা সড়কে গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা স্থাপন করায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় বলে জানানো হয়।লক্ষ্মীছড়ি জোন সদর থেকে সেনাবাহিনীর একটি টহল দল, ফ...
সারা দেশ•২৩ দিন আগে
চাঁদপুরে সংস্কারের এক মাসেই উঠে যাচ্ছে সড়কের পিচ
চাঁদপুরে সংস্কারের এক মাসেই উঠে যাচ্ছে সড়কের পিচ
চাঁদপুর জেলা কারাগারের সামনে থেকে শাহতলী বাজার পর্যন্ত সড়কটি সংস্কারে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি টাকা। দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে নতুন সড়ক পেয়ে স্বস্তির আশা করেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। সংস্কার শেষ হওয়ার এক মাস পার না হতেই বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে পিচ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা কাজের যথাযথ মান নিশ্চিত না করার কারণেই এত অল্প সময়ে পিচ উঠে যেতে শুরু করেছে। তাদের দাবি, সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের পাশাপাশি সংস্কারকাজের ম...
সারা দেশ•২৪ দিন আগে
সোনাইমুড়ীতে ১০ কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ
সোনাইমুড়ীতে ১০ কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া থেকে কালিকাপুর বাজার হয়ে পালপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বেড়েছে যাতায়াতের ভোগান্তি। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বগাদিয়া, কালিকাপুর বাজার, পশ্চিম দৌলতপুর, বারুল, পালপাড়া ও আমিশাপাড়াসহ আশপাশের এলাকার মানুষের উপজেলা সদরে যাতায়াতের গুরুত্...
সারা দেশ•২৪ দিন আগে
যানজটের শহর ফাঁকা পূজার ছুটিতে
যানজটের শহর ফাঁকা পূজার ছুটিতে
শারদীয় দুর্গাপূজার ছুটিতে অনেকটাই ভিন্ন চিত্র রাজধানীতে। ব্যস্ত সড়কে নেই গাড়ির দীর্ঘ সারি, মোড়ে মোড়ে নেই নিয়মিত যানজট। সড়কে গাড়ির চাপ কম থাকায় এক এলাকা থেকে অন্য এলাকায় যেতেও সময় লাগছে কম। কর্মজীবী মানুষের ব্যস্ততা ও শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক যাতায়াতের চাপ কমে আসায় রাজধানীর সড়কগুলোয় ফিরেছে স্বস্তি।আজ বুধবার সরেজমিনে রাজধানীর শাহবাগ, গুলিস্তান, কারওয়ান বাজার, বাংলামোটর, ফার্মগেট, সায়েন্সল্যাব ও সংসদ ভবন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ সময় সড়কের দুই পাশে অনেক দোকানপাট বন্ধ ছিল। ফলে যানবাহন চলাচল...
রাজধানী•২৬ দিন আগে
গলাচিপা-কলাগাছিয়া সড়কের ২২ কিলোমিটার পথে সীমাহীন দুর্ভোগ
গলাচিপা-কলাগাছিয়া সড়কের ২২ কিলোমিটার পথে সীমাহীন দুর্ভোগ
পটুয়াখালীর গলাচিপা সদর থেকে কলাগাছিয়া গ্রোথ সেন্টার পর্যন্ত ২১ দশমিক ৮ কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশ বেহাল। কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই জমে হাঁটুপানি, কাদা ও বালুতে ব্যাহত হয় যান চলাচল। প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সড়কটির ছয় কিলোমিটার অংশের সংস্কারকাজ গত বছর শুরু হলেও এখন পর্যন্ত দুই পাশে ইটের গাঁথুনি দেওয়া ছাড়া উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। দীর্ঘদিন কাজ থেমে থাকায় সড়কটির অবস্থা আরও খারাপ হয়েছে। সামান্য বৃষ্টিতে...
সারা দেশ•২৭ দিন আগে
কলমাকান্দায় শিক্ষার্থীদের উদ্যোগে চলাচলের উপযোগী হলো ভাঙা সড়ক
কলমাকান্দায় শিক্ষার্থীদের উদ্যোগে চলাচলের উপযোগী হলো ভাঙা সড়ক
নেত্রকোনার কলমাকান্দায় বর্ষার পানিতে ভেঙে যাওয়া সড়কের প্রায় ২০০ ফুট অংশ স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করেছেন স্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে পূজার ছুটিতে বাড়িতে এসে তাদের এ উদ্যোগে আপাতত দুর্ভোগ কমেছে ১০ থেকে ১২টি গ্রামের বাসিন্দাদের। তবে স্থায়ী সমাধানের জন্য সড়কটি টেকসইভাবে সংস্কার ও পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয়রা জানিয়েছে, কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর পাকা সড়ক থেকে বড়ইউন্দ বাজারে যাওয়ার কাঁচা সড়কটি দীর...
সারা দেশ•২৭ দিন আগে
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সিআইপিআরবির আলোচনা সভা
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সিআইপিআরবির আলোচনা সভা
২২ অক্টোবর ২০২৬ জাতীয় সড়ক নিরাপত্তা দিবস-২০২৬ পালনের অংশ হিসেবে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) আজ ১৯ অক্টোবর, ২০২৬ একটি আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপিআরবি এর নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ড. একেএম ফজলুর রহমান। সিআইপিআরবি-এর নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোড সেফটি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কাজী বোরহান উদ্দিন। এতে সড়ক দুর্ঘটনার বৈশ্বিক প্রেক্ষাপট, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার...
রাজধানী•২৮ দিন আগে
নামেই সংস্কার, আসলে অপচয়!
খুলনায় এলজিইডির সড়ক ● নামেই সংস্কার, আসলে অপচয়!
দুর্ভোগ কমাতে ১১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিল খুলনা-সাতক্ষীরা মহাসড়কসংলগ্ন কৈয়াবাজার থেকে মহানগরীর রায়েরমহল স্লুইসগেট পর্যন্ত ৫ দশমিক ৮ কিলোমিটার সড়ক। কিন্তু কাজ শেষ হতে না হতেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে কৈয়াবাজারসংলগ্ন অংশ। আর এক বছরের মধ্যে পুরো সড়কই চলাচলের অনুপযোগী। মাঝে অবশ্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের পরিপ্রেক্ষিতে ফের সংস্কার করা হয় সড়কটি। কিন্তু চলতি বর্ষায় এটিতে আবারও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। শুধু এ সড়কই নয়; খুলনার ৯টি উপজেলায় স্থানীয় সরকার প্রক...
সারা দেশ•২৯ দিন আগে
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুমাসে দৃশ্যমান পরিবর্তন এর বড় উদাহরণ। প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশের সৌন্দর্য ধরে রাখতে স্থানীয়জনগণকে দায়িত্ব নিতে হবে। সরকারের উদ্যোগের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা থাকলে পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে।’আজ রবিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে...
জাতীয়•২৯ দিন আগে