গাবতলীতে বাসের চাপায় দুই নারীর মৃত্যু
আগামীর সময় প্রতিবেদক

বাসচাপায় নিহত এক নারী পড়ে আছেন সড়কে, পাশে উৎসুক মানুষের ভিড়। ছবি: আগামীর সময়
ঢাকার গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় নিহত হয়েছেন দুই নারী।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পর্বত সিনেমা হলের সামনে সড়কের ঢাকামুখী অংশে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত নারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ওই দুই নারী রাস্তা পার হচ্ছিলেন। তখন চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
পুলিশ বাসটি জব্দ করেছে। তবে এর চালকের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।



