ফেনীতে সড়ক নিরাপত্তা নিয়ে সেমিনার
সড়কের নিরাপত্তায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ

ছবি: আগামীর সময়
ফেনীতে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় তরুণ নেতৃত্বের ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, সড়ক নিরাপত্তায় দরকার সকল পক্ষের সমন্বিত উদ্যোগ। কোনও একক প্রতিষ্ঠানের পক্ষে এটা সম্ভব নয়।
আজ রবিবার দুপুরে নিরাপদ সড়ক চাই - নিসআ শহরের একটি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে।
এতে জেলার শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন, চিকিৎসক, সাংবাদিক, ট্রাফিক বিভাগের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নিস আর জেলা সদস্য এমদাদুল হক সুজনের সঞ্চালনায় এতে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ মেহেদী দীপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মাইন হোসেন মাকফি, ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল, অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. জামাল উদ্দিন, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ট্রাফিক পরিদর্শক মো. আলী আশরাফ মোল্লা, বি আর টি এ ফেনী অফিসের সহকারী পরিচালক মো. আল ফয়সাল, স্বেচ্ছাসেবী সংগঠক আসাদুজ্জামান দারা, নিস আর ফেনী জেলা সাধারণ সম্পাদক মো. সুরাইম, ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সহ সভাপতি মহিম উদ্দিন পৃথিবী।



