Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৩
শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি: সংগৃৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা ১০১টি সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, অনতিবিলম্বে এসব পর্যালোচনার ফল পাওয়া যাবে।

আজ শুক্রবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সংবাদ সম্মেলনে সংসদের তৃতীয় অধিবেশনের সার্বিক বিষয় তুলে ধরা হয়।

চিফ হুইপ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায় কিছু সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে নুরুল ইসলাম মনি বললেন, দেশের স্বার্থ সবার আগে। চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও কোনো বন্ধু দেশের দুটি জাহাজ একসঙ্গে এলে আগে বন্ধু দেশের জাহাজ খালাসের মতো ব্যবস্থাও করা হয়েছে।

শেখ হাসিনা সরকারের সময়ে দেশের স্বার্থবিরোধী এমন অনেক চুক্তি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বললেন, ‘আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। দেশের স্বার্থ রক্ষা করার পরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে।’

আরও পড়ুন

তারেক রহমানের ভারত সফর বিঘ্নিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে

১৬ আগস্ট ২০২৬

গুম প্রতিরোধ আইন সংসদে পাসের বিষয়ে চিফ হুইপ বলেছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও গুমের শিকার হয়েছেন। তাই গুম প্রতিরোধ আইনকে আগের চেয়ে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নুরুল ইসলাম মনি জানান, আইন প্রণয়নের আগে আইনজীবী, বিচারক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হয়েছে। এরপরও বিরোধী দল আইনটির বিরোধিতা করছে বলে তিনি দাবি করেন।

সার সংকটের বিষয়ে চিফ হুইপ বলেছেন, দেশে এখনো ১৬ লাখ টন সার অতিরিক্ত রয়েছে। সংকটের মূল কারণ ব্যবস্থাপনার ত্রুটি। পাশাপাশি, পতিত সরকারের সময়ে নিয়োগ পাওয়া প্রায় ৪ হাজার সার ডিলার বর্তমানে দেশে নেই।

তিনি জানান, ওই সময়ে সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদেরই সার ডিলারের লাইসেন্স দেওয়া হয়েছিল। তাদের অনুপস্থিতির কারণেও বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

কৃষকদের স্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, সরকার যদি কৃষকের কথা না ভাবত, তাহলে খাল খননের উদ্যোগ নেওয়া হলো কেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন গত ২৭ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হয়। এই অধিবেশনে মোট ছয়টি বিল উত্থাপন করা হয় এবং পাস হয়েছে সবগুলো বিলই। আইন প্রণয়নের পাশাপাশি করা হয়েছে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন।

চিফ হুইপনুরুল ইসলাম মনিচুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান