Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ২১:০২
লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে। ছবি: ভিডিও থেকে

গ্যাস-বিদ্যুতের সমাধানে সরকারকে সহযোগিতা না করে বিরোধী দলের লং মার্চ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, লং মার্চ যদি সমস্যার সমাধান দিত, তাহলে তার দল বিএনপিই এ কর্মসূচি পালন করত।

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী ভাষণে এ কথা বলেছেন সরকারপ্রধান তারেক রহমান।

গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে গত ৫ সেপ্টেম্বর গাড়িবহর নিয়ে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

আজ সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের আগে বিরোধীদলীয় নেতা, জামায়াতের আমির শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি জানিয়েছেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। দুর্নীতি প্রতিরোধেরও দাবি জানিয়েছেন।

গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে বিরোধী দলের কাছে সহযোগিতা আশা করেছিলেন জানিয়ে তারেক রহমান বলেছেন, ‘অথচ আমরা দেখলাম, একটা বিশাল গাড়ির লং মার্চ আয়োজন করা হলো। গাড়ির লং মার্চ করে যদি গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান করা যেত, তবে আমরাই সবার আগে লং মার্চের আয়োজন করতাম।’

এই লং মার্চের মাধ্যমে অযথা জনগণকে উত্তেজিত করে অন্য কিছু করার অপচেষ্টা করা হয়েছিল কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

গ্যাস-বিদ্যুতের ভোগান্তির বিষয়ে সরকার সচেতন রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘এটা এক দিনে সৃষ্টি হয়নি। ফ্যাসিবাদী শাসনে দেশের গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি। অনেকে বলে থাকেন, বিশেষ কোনো দেশের স্বর্থে, তারা যেন সাগর থেকে গ্যাস তুলে নিয়ে যেতে পারে, সেজন্য বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলন করা হয়নি।’

চলমান জ্বালানি সংকটের জন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং এলএনজি টার্মিনালে ত্রুটির বিষয়টি তুলে ধরে তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করার দুই সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়েছে। আর পাশাপাশি দেশের দুটি এলএনজি টার্মিনালের একটি নষ্ট হয়েছে। এ সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি।

তিনি বললেন, ‘এরই মধ্যে আমরা অনেক ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা দৃঢ়ভাবে আশা করি গ্যাস-বিদ্যুতের সমস্যা সমাধান করতে সক্ষম হব।’

সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়ে তিনি বলেছেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে বিদ্যুতের গ্রাহক ছিলাম। তবে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা শুধু গ্রাহক নয়, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব। সেই সক্ষমতা আমাদের রয়েছে।’

বিএনপি দুর্নীতির সমস্যা উত্তরাধিকার সূত্রে ফ্যাসিবাদী শাসকের কাছ থেকে পেয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বললেন, বর্তমান সরকার এ সমস্যাকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে সমস্যাগুলো সমাধানের পথ বের করতে নিরলসভাবে কাজ করছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, একে একে সব প্রতিশ্রুতি পূরণ করা হবে।     

তারেক রহমানজ্বালানিগ্যাসগ্যাস-বিদ্যুৎ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?