Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৭
মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ছবি : রনি দে

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এ সময় তিনি মায়ের মরদেহের সামনে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন।

আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে চিন্ময়কে নিয়ে পুলিশ হাটহাজারী উপজেলার মেখল গ্রামের পুণ্ডরীক ধামে পৌঁছায়। তিনি প্রথমে মূল মন্দিরে কিছুক্ষণ অবস্থান করেন। এরপর তাকে মায়ের মরদেহের কাছে নেওয়া হয়। স্বজন ও বিপুলসংখ্যক ভক্ত বৃষ্টির মধ্যে সেখানে ছিলেন। চিন্ময় ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

এরপর চিন্ময় মরদেহের সঙ্গে পুণ্ডরীক ধামের গোকুল শ্মশানঘাটে যান। কীর্ত্তনে অংশ নেন। প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান করে ধর্মীয় আনুষ্ঠানিকতা সেরে তিনি আবার মূল মন্দিরে যান।


আরও পড়ুন

আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

০৬ সেপ্টেম্বর ২০২৬


চিন্ময়ের মা সন্ধ্যা রানী ধর (৭১) আজ বৃহস্পতিবার সকালে পুণ্ডরীক ধামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মায়ের মৃত্যুর জন্য জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাকে শর্তসাপেক্ষে পাঁচ ঘণ্টার জন্য মুক্তির অনুমতি দেন। বিকাল ৪টায় তাকে কারাগার থেকে বের করে নিয়ে যায় জেলা পুলিশের একটি টিম।

চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বললেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস ধর্মীয় রীতি অনুযায়ী মায়ের সৎকারে অংশ নিয়েছেন। পুণ্ডরীক ধামসহ আশপাশের এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন আছে। নির্ধারিত সময়ের মধ্যে তাকে কারাগারে ফেরত পাঠানো হবে।’

কারাবন্দি চিন্ময় পুণ্ডরীক ধামের সেবায়েত ছিলেন। তার পৈতৃক নাম চন্দন কুমার ধর। চিন্ময় সম্মিলিত সনাতনি জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্রও। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন তিনি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ তার বিরুদ্ধে মোট ৬টি মামলা আছে।

চিন্ময় কৃষ্ণ দাসআদালতকারাগার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?