বর্তমান সরকারের প্রণীত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের এক অনন্য দলিল হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি।তিনি বলেছেন, স্বাধীনতার পর এমন জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট আর কখনো প্রণীত হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী জনপ্রিয় মেগা প্রকল্পের পরিবর্তে জীবনমুখী পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছেন।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ এসব কথা বলেছেন। এ সময় জাতীয় সংসদের হুইপ রুহুল...