Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চিফ হুইপ

আগামী অক্টোবরের মধ্যে বিদ্যুৎ রপ্তানি করবে বাংলাদেশ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৭:১০
আগামী অক্টোবরের মধ্যে বিদ্যুৎ রপ্তানি করবে বাংলাদেশ

কথ্যা বলছেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি

আগামী বছরের অক্টোবরের মধ্যে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশে বিদ্যুৎ বিক্রি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, কুইক রেন্টালের নামে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। কুইক রেন্টালের প্ল্যান্টে কোনো মেশিনই ছিল না। ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাত থেকে লাখ লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এমন আইন তৈরি করে গেছে, যাতে বিদ্যুৎ খাতের অনিয়ম নিয়ে আদালতে বা সংসদে কোনো প্রশ্ন করা না যায়।

আজ রবিবার বরগুনার বেতাগী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি মহল কৃত্রিম ও ইচ্ছাকৃতভাবে দেশে বিদ্যুৎ সংকট তৈরির চেষ্টা করছে। যেকোনো মূল্যে চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদক দমন করা হবে। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিতকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন জনগণের সেবা করার জন্য—এ কথা উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। বিগত ১৭ বছরে যে উন্নয়ন হয়নি, গত আট মাসে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি।


আরও পড়ুন

সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক: এমরান সালেহ প্রিন্স

১৮ অক্টোবর ২০২৬

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. হুমায়ূন কবির মল্লিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এম নুরুল ইসলাম পান্নাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

এ সময় চিফ হুইপ সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

এর আগে সকালে বরগুনা থেকে বেতাগী আসার পথে চান্দুখালী, কুমড়াখালী, কাউনিয়া, কাজিরহাট, সোনার বাংলা, খানের হাট ও মোকামিয়াসহ বিভিন্ন স্থানে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন চিফ হুইপ। এ সময় তিনি বলেন, দল-মত-নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে হবে। জনগণের সুখে-দুঃখে বিএনপি সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

সফরের শুরুতে সকালে বেতাগী পৌরসভা কর্তৃক নবনির্মিত জুলাই স্মৃতি পৌর পাঠাগার উদ্বোধন করেন তিনি। পরে বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষকদের জাতীয়করণের আশ্বাস দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চিফ হুইপবিদ্যুৎবাংলাদেশরপ্তানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’