Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

২২ দিনেও খোঁজ মেলেনি বাহরাইনপ্রবাসী ইকরামুলের, উদ্ধারের দাবিতে মানববন্ধন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ২৩:২০
২২ দিনেও খোঁজ মেলেনি বাহরাইনপ্রবাসী ইকরামুলের, উদ্ধারের দাবিতে মানববন্ধন

ছবি: আগামীর সময়

কুমিল্লার হোমনায় বাহরাইনপ্রবাসী ইকরামুল হক ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার সন্ধান ও দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার দুলালপুর বাজার সেতুতে ইকরামুলের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত ৩০ সেপ্টেম্বর দেশে ফেরেন ইকরামুল। এরপর ৩ অক্টোবর রাত আটটার দিকে দৌলতপুর গ্রামের বাড়ি থেকে হোমনা পৌরসভার বাঘমারা গ্রামের এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে যান তিনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মুঠোফোন নম্বরটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজের ২২ দিন পেরিয়ে গেলেও ইকরামুলের সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। তাকে দ্রুত খুঁজে বের করার দাবিতে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন

বেশি লাভের প্রলোভনে ২৫ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

২৫ অক্টোবর ২০২৬

ইকরামুলের বড় ভাই শ্যামল মাহমুদ বলেন, ‘আমার ভাই ২২ দিন ধরে নিখোঁজ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছি না। প্রশাসন বলছে, তারা চেষ্টা করছে। কিন্তু এত দিনেও আমার ভাইয়ের কোনো হদিস পাওয়া যায়নি।’

শ্যামল মাহমুদের দাবি, ইকরামুল নিখোঁজ হওয়ার দিন হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের রুবেল নামের এক ব্যক্তি তার ভাইয়ের সঙ্গে ছিলেন। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে ইকরামুলের নিখোঁজ হওয়ার বিষয়ে তথ্য পাওয়া যাবে।

ইকরামুলের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী প্রবাস থেকে দেশে এসেছেন। ২২ দিন ধরে তার কোনো খোঁজ নেই। আমি প্রায় পাগল হয়ে যাচ্ছি। আমার ছোট দুই সন্তান বাবার জন্য কান্নাকাটি করে। দয়া করে আমার স্বামীকে খুঁজে বের করে ফিরিয়ে দিন।’

ইকরামুলের মা ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে বলেন, ‘দয়া করে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার ছেলের জন্য আমি ও পরিবারের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার ছেলেকে ভিক্ষা দিন।’

প্রসঙ্গত, ইকরামুল হক হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছৌদ্দির বাড়ির আব্দুস সালাম মাস্টারের ছোট ছেলে। তার দুই সন্তান রয়েছে। তাদের একজনের বয়স পাঁচ বছর, অন্যজনের আট মাস। ইকরামুল দুলালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শ্যামল মাহমুদের ছোট ভাই।

কুমিল্লাবাহরাইনপ্রবাসীনিখোঁজমানববন্ধন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু