Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুন্দরবনে চরে নৌকা আটকে নিখোঁজ পর্যটক, চলছে অভিযান

সাতক্ষীরা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১৪:১৩
শেয়ার করুন:
সুন্দরবনে চরে নৌকা আটকে নিখোঁজ পর্যটক, চলছে অভিযান

দুবলার চর। ছবি: আগামীর সময়

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটকবাহী নৌকা নতুন জেগে ওঠা চরে আটকে যাওয়ার পর রিয়াজ আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রিয়াজের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিম পাড়া এলাকায়।

বন বিভাগ কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে মো. মিজানুর রহমানের পরিচালিত ইকো ট্যুরিজম-২ নামের একটি নৌকায় করে ১৯ জন পর্যটক সুন্দরবন ভ্রমণে যান। তাদের মধ্যে নরসিংদীর ৯ জন, ময়মনসিংহের ৯ জন এবং ও গাজীপুরের একজন ছিলেন।

আরও পড়ুন

চার দিন ধরে নিখোঁজ, বাগানে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

০৪ নভেম্বর ২০২৬

শুক্রবার দুপুর ১টার দিকে দুবলার চরে পৌঁছানোর আগেই নতুন জেগে ওঠা একটি চরে আটকে যায় নৌকাটি। এ সময় ক্রু ও অন্যরা ধাক্কা দিয়ে সেটি ছাড়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে পর্যটকরাও নৌকা থেকে নেমে সেটি ছাড়ানোর কাজে সহযোগিতা করেন।

দীর্ঘ চেষ্টা করেও ছাড়ানো সম্ভব না হলে সবাই একে একে নৌকায় উঠে আসেন। পরে ট্যুর গাইড পর্যটকদের গণনা করতে গিয়ে একজনকে কম পান। এরপর বিভিন্ন কেবিনে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

ট্যুর গাইড মো. মিজানুর রহমান জানিয়েছেন, নৌকাটি ছাড়াতে ব্যর্থ হয়ে সবাই ওপরে উঠে এলে তিনি পর্যটকদের গণনা শুরু করেন। এ সময় একজনকে কম পেয়ে বিষয়টি সবাইকে জানান। পরে নৌকার প্রতিটি কেবিনে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এরপর সংশ্লিষ্ট বন বিভাগ ও কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে বন বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম জানান, একজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর তারা পেয়েছেন। তাকে উদ্ধারে বন বিভাগ ও কোস্ট গার্ড কাজ করছে।

সুন্দরবনের প্রাণ-প্রকৃতি নিয়ে দীর্ঘদিন কাজ করা জ্যেষ্ঠ সাংবাদিক মহসিন উল হাকিম জানিয়েছেন, সুন্দরবন ভ্রমণ যেমন রোমাঞ্চকর, তেমনি ঝুঁকিপূর্ণও। সরকারি নির্দেশনা মেনে চললে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা সম্ভব। কিন্তু নির্দেশনার বাইরে গেলে যেকোনো সময় বিপদ ঘটতে পারে। বিশেষ করে সাগর উপকূলে স্রোতের প্রচণ্ড প্রভাব থাকে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।

তিনি উল্লেখ করেন, কী কারণে ওই পর্যটক নিখোঁজ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রিপ কারেন্ট বা উপকূলের কাছে সৃষ্ট শক্তিশালী ও সরু বিপরীত স্রোতে তিনি ভেসে যেতে পারেন।

এদিকে পর্যটক নিখোঁজের ঘটনায় সুন্দরবনে ভ্রমণরত অন্য পর্যটকদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

সুন্দরবনদুবলার চরসাতক্ষীরানিখোঁজপর্যটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর