Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

খাইবার পাখতুনখাওয়ার ১২ জেলায় জরুরি অবস্থা জারির পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৫১
খাইবার পাখতুনখাওয়ার ১২ জেলায় জরুরি অবস্থা জারির পরিকল্পনা

কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের মধ্যেই করা হচ্ছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ১২ জেলায় জরুরি অবস্থা জারির পরিকল্পনা। ছবি : রয়টার্স

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ১২ জেলায় জরুরি অবস্থা জারির পরিকল্পনা করা হচ্ছে। এসব জেলার মধ্যে আটটি সাবেক উপজাতীয় জেলা রয়েছে। আজ রবিবার দেশটির সংবাদ চ্যানেল জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

প্রদেশের বাকি জেলাগুলোয় গভর্নরের শাসন জারির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।

কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের মধ্যেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।

পরিকল্পনা অনুযায়ী, জরুরি অবস্থা জারির তালিকায় রয়েছে কুররাম, আপার সাউথ ওয়াজিরিস্তান, লোয়ার সাউথ ওয়াজিরিস্তান, নর্থ ওয়াজিরিস্তান, বাজাউর, মোহমান্দ, খাইবার, ওরাকজাই, বান্নু, লাক্কি মারওয়াত, ট্যাঙ্ক ও ডেরা ইসমাইল খান।

সূত্রগুলো জানায়, ১২ জেলার প্রশাসনিক কার্যক্রম তদারকির জন্য একটি বিশেষ কাউন্সিল গঠন করা হবে। কাউন্সিলটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হবে।

কাউন্সিলের নেতৃত্বে থাকবেন অতিরিক্ত মুখ্য সচিব। এতে পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) এবং প্রতিটি জেলা থেকে চারজন করে স্থানীয় প্রতিনিধি থাকবেন।

প্রস্তাবিত এ কাউন্সিল জেলাগুলোর উন্নয়ন প্রকল্প, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য প্রশাসনিক বিষয় তদারকি করবে বলে সূত্র জানিয়েছে।

সূত্রের দাবি, খাইবার পাখতুনখাওয়ার বাকি জেলাগুলোয় গভর্নরের শাসন জারি করা হবে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে প্রদেশটিতে জরুরি ব্যবস্থা এবং গভর্নরের শাসন জারির বিষয়টি বিবেচনা করছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।

তবে জরুরি অবস্থা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচিত পরিকল্পনাগুলোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

পিটিআইয়ের লংমার্চটি এখন রয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। তবে শুরুতে দলটি ঘোষণা দিয়েছিল ইসলামাবাদের দিকে যাওয়ার। শনিবারও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল খান আফ্রিদি জানিয়েছেন, তিনি মিছিলের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদের দিকে যাবেন।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের রাজধানী ইসলামাবাদমুখী এ লংমার্চ গত ৪ অক্টোবর প্রদেশটির লাক্কি মারওয়াত থেকে শুরু হয়। এ কর্মসূচি আজ অষ্টম দিনেও অবস্থান করছে খাইবার পাখতুনখাওয়ায়।

আরও পড়ুন

ইমরান খানের দলের লংমার্চ ঘিরে ১৪৪ ধারা রাওয়ালপিন্ডিতে

১১ অক্টোবর ২০২৬


আরও পড়ুন

গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

১৯ সেপ্টেম্বর ২০২৬




পাকিস্তানখাইবার পাখতুনখাওয়ালংমার্চ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার