কোনো দলের নিজস্ব দাবি নিয়ে নয় বরং ১৮ কোটি মানুষের দাবি নিয়ে লং মার্চ করছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য, বললেন জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলছিলেন, ‘গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট দূর করা, শিল্পের চাকা সচল রাখা, রাস্তাঘাট ও হাট-বাজারে চাঁদাবাজি বন্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার দাবিও এই লং মার্চ কর্মসূচির সঙ্গে যুক্ত।’ আজ শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চের বিভিন্ন পথসভায় এসব কথা বলেছেন জামায়াত আমির। এর আগে গতকাল সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধ...