Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিশুদের স্বপ্ন ফেরাচ্ছেন ইদ্রিস আলী
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

দুর্নীতিতে যদি আমিও জড়িত থাকি ছাড় দেওয়া উচিত নয়

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:৪২
দুর্নীতিতে যদি আমিও জড়িত থাকি ছাড় দেওয়া উচিত নয়

গ্রাফিকস: আগামীর সময়

উন্নয়ন কর্মকাণ্ডে রাজনৈতিক নেতাদের নামে নামফলক বসানোর সংস্কৃতির কঠোর সমালোচনা করলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আহ্বান জানালেন এই সংস্কৃতি বন্ধেরও। এ ছাড়া, এ ধরনের চর্চাকে অপরাজনীতি আখ্যা দিয়ে বললেন, বিষয়টি দেশের জন্য ডেকে আনে চরম ক্ষতি।

জামায়াত আমিরের ভাষ্য, কারও যদি নিজের নামের মোহ থাকে, তবে তিনি নিজের টাকা ও জমিতে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে নাম দিতে পারেন। গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বললেন বিরোধীদলীয় নেতা।

ভাষণে জাতীয় সংসদের গুরুত্ব তুলে ধরে শফিকুর রহমান বললেন, “এই সংসদ অত্যন্ত ব্যতিক্রমী এবং আমরা এটিকে ‘মজলুমের মিলনমেলা’ বলে বিশ্বাস করি। এই সংসদের কার্যক্রম যত বেশি সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে চলবে, দেশের মানুষের মন থেকে হতাশা তত বেশি দূর হবে।”

দুর্নীতির পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়; তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় নেবে বলে আশা প্রকাশ করে তিনি বললেন, ‘দুর্নীতির পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, আমি পুরোপুরি আত্মবিশ্বাসী— বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে; কিন্তু আমাদের যদি আশ্রয়-প্রশ্রয় থাকে, পছন্দ-অপছন্দ এগুলো যদি ক্রিয়াশীল থাকে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কোনো কারণ নেই। কেউ দায় দেন আমলাদের, কেউ দায় দেন ব্যবসায়ীদের, কেউ দায় দেন রাজনীতিবিদদের। আমি বলি দায় আমাদের সবার।’

প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির টুঁটি চেপে ধরার কথা বলেছেন। আপাতত দুর্নীতির হাত চেপে ধরেন, হাতের মধ্যে কড়া লাগায়ে দেন। এ ক্ষেত্রে যদি এই দুর্নীতির সঙ্গে আমিও জড়িত থাকি, ছাড় দেওয়া উচিত নয়।’

উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে সুষম বণ্টনের দাবিও জানালেন বিরোধীদলীয় নেতা। তার অভিযোগ, সরকারের বিভিন্ন উন্নয়ন ও আর্থিক পদক্ষেপে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি ইনসাফ করা হয়নি।

এ ছাড়া, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির প্রশংসা করার পাশাপাশি প্রাথমিক ও উচ্চশিক্ষার ওপর সর্বোচ্চ জোর দেওয়ার কথা উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বললেন, প্রাথমিক স্তরে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। এটি সব ধর্মের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য।

বিরোধীদলীয় নেতাডা. শফিকুর রহমানদুর্নীতিসংস্কৃতিজাতীয় সংসদ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    স্বাধীন বেলুচিস্তান এখন পর্যন্ত ফেসবুকের কল্প-গল্প

    স্বাধীন বেলুচিস্তান এখন পর্যন্ত ফেসবুকের কল্প-গল্প

    ১৬ জুলাই ২০২৬, ০০:১৮

    জুলাই শহীদদের ত্যাগের পথ ধরে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    জুলাই শহীদদের ত্যাগের পথ ধরে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    ১৬ জুলাই ২০২৬, ০০:১৭

    ইরানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা হামলা, একাধিক শহরে বিস্ফোরণ

    ইরানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা হামলা, একাধিক শহরে বিস্ফোরণ

    ১৬ জুলাই ২০২৬, ০২:৪৫

    সাত ঘণ্টার মার্কিন হামলার জবাবে ইরানের আট দফা পাল্টা আঘাত

    সাত ঘণ্টার মার্কিন হামলার জবাবে ইরানের আট দফা পাল্টা আঘাত

    ১৬ জুলাই ২০২৬, ০১:১২

    যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ

    যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ

    ১৬ জুলাই ২০২৬, ০১:০৭

    জামাল ভূঁইয়ার সঙ্গে ভক্তদের মিলনে অপোর বিশেষ উদ্যোগ

    জামাল ভূঁইয়ার সঙ্গে ভক্তদের মিলনে অপোর বিশেষ উদ্যোগ

    ১৬ জুলাই ২০২৬, ০১:৪৭

    ঋণের বোঝা পাথর শ্রমিকের কাঁধে

    ঋণের বোঝা পাথর শ্রমিকের কাঁধে

    ১৬ জুলাই ২০২৬, ০২:০৩

    বিলার্দোর কীর্তি ছুঁয়ে স্কালোনি বললেন ‘ভাষা হারিয়েছি’

    বিলার্দোর কীর্তি ছুঁয়ে স্কালোনি বললেন ‘ভাষা হারিয়েছি’

    ১৬ জুলাই ২০২৬, ০৩:২০

    ওয়ানট্রুভ্যালুর সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

    ওয়ানট্রুভ্যালুর সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

    ১৬ জুলাই ২০২৬, ০১:৪৫

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ১৬ জুলাই ২০২৬, ০২:৫৯

    নড়বড়ে সেই বাঁধ মেরামতের আশ্বাস পাউবোর

    নড়বড়ে সেই বাঁধ মেরামতের আশ্বাস পাউবোর

    ১৬ জুলাই ২০২৬, ০২:০০

    ম্যারাডোনার ছিল দুই গোল মেসির দুই অ্যাসিস্ট

    ম্যারাডোনার ছিল দুই গোল মেসির দুই অ্যাসিস্ট

    ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৮

    আসল নায়ক ফুয়েন্তে

    আসল নায়ক ফুয়েন্তে

    ১৬ জুলাই ২০২৬, ০২:৫৮

    ফাইনালের যাত্রায় এক গোল হজম

    ফাইনালের যাত্রায় এক গোল হজম

    ১৬ জুলাই ২০২৬, ০২:৫৫

    ক্যানসারের সঙ্গে লড়ে  ট্যালেন্টপুলে  বৃত্তি ছাবিদের

    ক্যানসারের সঙ্গে লড়ে ট্যালেন্টপুলে বৃত্তি ছাবিদের

    ১৬ জুলাই ২০২৬, ০১:৫৮

    advertiseadvertise