বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না।রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ শুক্রবার জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত রোকন সম্মেলনে এসব কথা বলেছেন জামায়াত আমির।নিজের ব্যাখ্যা করে ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এর অর্থ এই নয় যে, আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হতে প...