Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

বিরোধীদলীয় নেতা

শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকারের ভূমিকা দেখতে চায় জনগণ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ২১:২৩
শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকারের ভূমিকা দেখতে চায় জনগণ

ছবি: আগামীর সময়

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার ও বিএনপির কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তার মন্তব্য, হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিলে জনগণ মনে করবে এসব কর্মকাণ্ড রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছে।

আজ বুধবার রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির।

বিরোধীদলীয় নেতা দাবি করেন, গত চার দিনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। তার ভাষ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ ও বাংলা কলেজেও হামলার ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ভিপি, জিএসসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন।

আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে হেলমেট ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হতো, একই ধরনের কৌশলে এসব হামলা চালানো হচ্ছে— অভিযোগ করেন তিনি।

ঢাকা আলিয়া মাদ্রাসার ঘটনার প্রসঙ্গ তুলে তিনি উল্লেখ করেন, হামলা ঠেকাতে গিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। একজন শিক্ষকও হামলার শিকার হয়েছেন।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেছেন, শুধু নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানালেই হবে না, হামলায় জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটিও জনগণের সামনে তুলে ধরতে হবে। অন্যথায় জনগণ এসব ঘটনার প্রতি দলের পরোক্ষ সমর্থন রয়েছে বলে মনে করবে।


আরও পড়ুন

‘জুলাই কর্মসূচি’ ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

০৫ আগস্ট ২০২৬


তিনি আরও অভিযোগ করেন, আহতদের ওপর হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে। এমনকি আহতদের স্বজনদেরও ছাড় দেওয়া হয়নি। একজন আহত ব্যক্তিকে দেখতে যাওয়া তার অন্তঃসত্ত্বা স্ত্রীও হামলার শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন।

‘হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যদি হামলার শিকার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়, তাহলে তা নিরপেক্ষতার পরিচয় বহন করবে না। সরকার বারবার বলেছে সন্ত্রাসীদের কোনো দল নেই। এখন সেই বক্তব্যের বাস্তব প্রতিফলন জনগণ দেখতে চায়— উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেছেন, সরকার নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করলে জনগণ তা স্বাগত জানাবে। তবে হামলাকারীদের ছাড় দিয়ে ভুক্তভোগীদের হয়রানি করা হলে জনগণ সেটিকে সরকারের নীতিগত অবস্থান হিসেবেই বিবেচনা করবে।


আরও পড়ুন

জামায়াতকে ‘কাগুজে বাঘ’ আখ্যা মান্নার, বিএনপিকে সংযমের আহ্বান

০৫ আগস্ট ২০২৬


আহত আলিফের প্রসঙ্গও টেনে কথা বলেন বিরোধীদলীয় নেতা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে দেখতে গেলেও সরকারি দলের পক্ষ থেকে কেউ না যাওয়াটা বিস্ময়কর। তার ভাষ্য, সরকার সব মানুষের, তাই অন্যায়ের ক্ষেত্রে দলীয় বিবেচনার সুযোগ থাকা উচিত নয়।

এ সময় উপস্থিত ছিলেন— জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, জামায়াত নেতা কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, জকসুর ভিপি রিয়াজুল ইসলাম প্রমুখ।


জামায়াতডা. শফিকুর রহমানবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!