শ্রাবণের অঝোর বর্ষণের সন্ধ্যায় রাজধানীর ছায়ানট ভবনের মিলনায়তনে গান, নৃত্য, আবৃত্তি ও বাদ্যযন্ত্রের সুরে উঠে এসেছে বেদনা, স্মৃতি, শোক ও প্রতিরোধের সম্মিলিত প্রকাশ। ‘গাই বাংলার গান পর্ষদ’-এর আয়োজনে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে এক ঘণ্টার সাংস্কৃতিক আয়োজন ‘অন্তর্দাহ—স্মৃতি দ্রোহ মিলন’।সময়ের অস্থিরতা, গভীর শোক, প্রেম-বিরহ এবং অশুভের বিরুদ্ধে মানুষের চিরন্তন প্রত্যয়কে ধারণ করে সাজানো হয় আয়োজনটি। গান, নৃত্য, আবৃত্তি, বাঁশি ও দলীয় সংগীতের মধ্য দিয়ে মানুষের অনুভূতি, যন্ত্রণা ও সাংস্কৃতিক চেতনার নানা দিক তুলে...