Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন দুই গুণী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৩:১৩
ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন দুই গুণী

মেজবাউর রহমান সুমন ও মাহমুদা চৌধুরী। ছবি: সংগৃহীত

ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৬ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬’ পাচ্ছেন চলচ্চিত্র পরিচালক মেজবাউর রহমান সুমন এবং চলচ্চিত্র সাংবাদিকতায় মাহমুদা চৌধুরী।

বাংলাদেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’-এর সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্ট এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে গত ২২ বছর ধরে এ পুরস্কার প্রদান করা হয়।

আগামী ২৬ অক্টোবর ২০২৬, ফজলুল হকের প্রয়াণ দিবসে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার হস্তান্তর করা হবে।

১৯৭৮ সালে ‘সাপ্তাহিক বেগম’ পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতার জগতে মাহমুদা চৌধুরীর পথচলা শুরু। এরপর অধুনালুপ্ত বিচিত্রায় প্রায় দেড় দশক কাজ করার পর যোগদান করেন দৈনিক দিনকালে।

সাংবাদিকতার পাশাপাশি দুটি বইও লিখেছেন মাহমুদা চৌধুরী। বইগুলো হলো— বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রকাশিত মাহমুদা চৌধুরীর গবেষণাগ্রন্থ ‘জহির রায়হানের চলচ্চিত্র : সমাজ ভাবনা’, ও ‘নারী : অর্ধেক পৃথিবী’।

অন্যদিকে বহু টিভি ফিকশন ও বিজ্ঞাপন বানিয়ে পরিচিতি পেলেও ২০২২ সালে সিনেমা নির্মাণে পা রাখেন মেজবাউর রহমান সুমন। তার প্রথম মুক্তি পাওয়া সিনেমা ‘হাওয়া’ বক্স অফিসে তুমুল সফলতা পায়। দেশের বাইরেও হুমড়ি খেয়ে ‘হাওয়া’ দেখে মানুষ। চলতি বছরে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘রইদ’, যথারীতি দর্শকদের ভীষণ প্রশংসা পায় সিনেমাটি। মুক্তির আগে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগেও লড়াই করে ‘রইদ’।

বর্তমানে ‘রইদ’ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে সফর করছে। এরই মধ্যে সদ্যই বাংলাদেশ অস্কার কমিটি নিশ্চিত করেছে যে, আসন্ন ৯৯তম অস্কারে ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সুমনের ‘রইদ’।

সংস্কৃতিবিনোদন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে