Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মানুষের আস্থা অর্জনে কাজ করার আহ্বান বিরোধীদলীয় নেতার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৫
শেয়ার করুন:
মানুষের আস্থা অর্জনে কাজ করার আহ্বান বিরোধীদলীয় নেতার

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাড়ানোর মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেছেন, সংগঠনের দায়িত্বশীলদের মানবিক গুণাবলি ও নৈতিক মানে নিজেদের উন্নত করতে হবে। পাশাপাশি দায়িত্ব পালনের জন্য যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়াতে হবে। মানুষের সঙ্গে সম্মানজনক আচরণের মাধ্যমে তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেছেন, সংগঠনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। মানুষের প্রয়োজনকে নিজেদের প্রয়োজন হিসেবে বিবেচনা করে সামাজিক ও মানবিক কাজে আরও সক্রিয় হতে হবে।


আরও পড়ুন

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

২৫ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমির বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় আল্লাহর বিধানকে অনুসরণ করতে হবে। মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে তাদের মর্যাদা রক্ষা করা জরুরি। সম্মান দিয়ে কথা বলা এবং মানুষের পাশে দাঁড়ানোই জনসম্পৃক্ততা বাড়ানোর অন্যতম মাধ্যম।

আর্থিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অবৈধভাবে অর্থ উপার্জনের চিন্তা থেকেও বিরত থাকতে হবে। ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং হারাম থেকে নিজেদের মুক্ত রাখতে হবে।

পারিবারিক জীবনে মা-বাবার সঙ্গে সদাচরণের ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেছেন, মাকে সম্মান করতে গিয়ে স্ত্রী বা শ্বশুর-শাশুড়ির প্রতি অসম্মান করা যাবে না। পরিবারের প্রত্যেক সদস্যের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

সন্তানদের প্রতিও কোমল ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। সন্তান ভুল পথে গেলেও তাকে অভিশাপ না দিয়ে তার হেদায়েতের জন্য দোয়া করার পরামর্শ দেন। একই সঙ্গে সন্তানদের অধিকার রক্ষায় অন্যের হক নষ্ট না করার এবং ছেলেমেয়ের মধ্যে বৈষম্য না করার কথা বলেন তিনি।

আগামী দিনের দায়িত্ব পালনে দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরে জামায়াত আমির বলেছেন, সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে। নিয়মিত জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাধ্যমে নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন করতে হবে। স্থানীয় নির্বাচনসহ ভবিষ্যতের বিভিন্ন দায়িত্ব পালনে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম দায়িত্বশীলদের নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বর্তমান নেতৃত্বের বিকাশের সঙ্গে নতুন নেতৃত্ব তৈরির ওপরও জোর দেন তিনি।

মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় শিক্ষাশিবিরে আরও বক্তব্য দেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নুরুল ইসলাম বাবুল।

উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, উপাধ্যক্ষ আব্দুস শাকুর ও মাওলানা আব্দুল মুকিতসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শিক্ষাশিবিরে সিলেট মহানগরীর রুকনরাও অংশ নেন।

বিরোধীদলীয় নেতাসিলেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার