Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বন্যা-পাহাড় ধসে নিহতদের প্রতি সমবেদনা জানাতে চট্টগ্রামে শফিকুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৩:৪২
বন্যা-পাহাড় ধসে নিহতদের প্রতি সমবেদনা জানাতে চট্টগ্রামে শফিকুর রহমান

স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান

বন্যা ও পাহাড় ধসে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে চট্টগ্রামের দুর্গত এলাকা পরিদর্শনে এসেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার সকালে চট্টগ্রাম বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

তিনি জানান, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।

চট্টগ্রামের জলাবদ্ধতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতা, নালা-নর্দমা উপচে পড়া এবং নানা দুর্ভোগ সৃষ্টি হয়। এসব সমস্যার স্থায়ী সমাধান সরকারের দায়িত্ব হলেও বিরোধী দল হিসেবে জনগণের দাবি সরকারের কাছে তুলে ধরাও তাদের দায়িত্ব।’

তিনি জানান, সফরের অংশ হিসেবে বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া এবং চট্টগ্রাম শহরের কয়েকটি দুর্গত এলাকা পরিদর্শন করবেন। ক্ষতিগ্রস্ত মানুষের পরিস্থিতি দেখে কীভাবে আরও কার্যকরভাবে পাশে দাঁড়ানো যায়, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

ত্রাণ কার্যক্রম সম্পর্কে তিনি বলেছেন, বন্যাকবলিত এলাকায় দলীয় উদ্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে এসব কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

দেশের বন্যা পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেছেন, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তিস্তার উজানে বাঁধের গেট খুলে দেওয়া হলে রংপুর বিভাগের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে তিনি জানান, এ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সরকারও এ বিষয়ে অঙ্গীকার করেছে। এখন সেই অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে চায় জনগণ।

পরে বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে ডা. শফিকুর রহমান স্থানীয় সংসদ সদস্য জহিরুল ইসলামের প্রসঙ্গ তুলে ধরে উল্লেখ করেন, তিনি সংসদে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে কথা বলবেন। এ বিষয়ে দলও তাকে সহযোগিতা করবে।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে বন্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানানো হবে।

চট্টগ্রামবন্যাবিরোধীদলীয় নেতাডা. শফিকুর রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!