কুচি কুচি করে কাটার পর বলেন ঐক্যের কথা
- সংসদে বিরোধীদলীয় নেতা

গ্রাফিকস: আগামীর সময়
জাতীয় সংসদে বিভাজন ও ব্যক্তি-তোষণের রাজনৈতিক সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, একে অন্যকে ‘কুচি কুচি করে’ আক্রমণ করে পরে আবার ঐক্যের আহ্বান জানানোর প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, সরকারের ভালো উদ্যোগে বিরোধী দল শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করবে না আবার সরকারকেও বিরোধী দলের মতের প্রতি সম্মান দেখাতে হবে।
গতকাল সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত



