Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭
‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

ছবি: রয়টার্স

পড়াশোনা বা ভ্রমণের ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশের অনেকেই আশ্রয়ের আবেদন করেন। তাদের মধ্যে বহু ব্যক্তি নিজ দেশে রাজনৈতিক নিপীড়নের শিকার বা বিরোধী দলের কর্মী হিসেবে পরিচয় দেন। তবে তারা যে দলের সমর্থক বলে দাবি করছেন, সেই দলের নাম পর্যন্ত ঠিকমতো বলতে পারেননি। এমনকি অনেকে একই ধরনের সাজানো গল্প ও জাল প্রমাণ ব্যবহার করে আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন।

যুক্তরাজ্যের দৈনিক দ্য টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে এমন দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাবেক কর্মকর্তা। তবে সেখানে তার নাম প্রকাশ করা হয়নি।

বছরের পর বছর ধরে এমন হাজার হাজার আশ্রয় আবেদন যাচাই করেছেন বলে দাবি করেন ওই কর্মকর্তা।
তিনি বলেন, প্রতি ১০০ জন আবেদনকারীর মধ্যে মাত্র একজনের দাবিই তার কাছে সত্য বলে মনে হয়েছে।
তবে এটি তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও দাবি। সরকারি পরিসংখ্যান বা স্বাধীন কোনো তদন্তে এই হার নিশ্চিত করা হয়নি।

দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ওই কর্মকর্তা যুক্তরাজ্যের বর্তমান আশ্রয় লাভের ব্যবস্থাকে ব্যাপকভাবে অপব্যবহৃত ও অকার্যকর বলে মন্তব্য করেন। তার দাবি, অনেক আবেদনকারী একই ধরনের গল্প বা ‘স্ক্রিপ্ট’ অনুসরণ করে সাক্ষাৎকারে অংশ নিতে আসেন।

আরও পড়ুন

কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

৩১ আগস্ট ২০২৬

বাংলাদেশিদের বিষয়ে ওই সাবেক কর্মকর্তা বলেছেন, বিপুলসংখ্যক আবেদনকারী নিজেদের রাজনৈতিক ভিন্নমতাবলম্বী হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু যে দলের সমর্থক বলে দাবি করেছেন, সেই দল সম্পর্কে তাদের বাস্তব জ্ঞান ছিল খুবই সীমিত। এমনকি দলটির নাম বা মৌলিক বিষয়গুলো নিয়েও তাদের অনেকের জ্ঞান ছিল না।

অন্য দেশের আশ্রয়প্রার্থীদের নিয়ে তিনি বলেন, শত শত ইরাকি কুর্দি নিজেদের একই কুর্দি প্রধানমন্ত্রীর মেয়ের সঙ্গে সম্পর্ক থাকার কথা বলে যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছিলেন। আবার অনেক পাকিস্তানি আবেদনকারী দাবি করেছেন, সমকামী হওয়ায় দেশে ফিরলে তারা নিপীড়নের শিকার হবেন। তাদের অনেকের আবেদনে একই ব্যক্তিকে কথিত প্রেমিক হিসেবে দেখানো হয়েছে। ওই ব্যক্তি তাদের পক্ষে সমর্থনসূচক চিঠিও দিতেন বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, আশ্রয়প্রার্থীদের প্রথমে সংক্ষিপ্তভাবে যাচাই করা হয়। এরপর কয়েক মাস পর নেওয়া হয় বিস্তারিত সাক্ষাৎকার। এই সময়ের মধ্যে আবেদনকারীরা পরামর্শ নেওয়া, নিজেদের গল্প প্রস্তুত করা এবং কথিত প্রমাণ সংগ্রহের সুযোগ পান।

সাবেক ওই কর্মকর্তার দাবি, কোনো আবেদন মঞ্জুর করতে কয়েক মিনিট সময় লাগলেও তা প্রত্যাখ্যানের ক্ষেত্রে প্রতিটি দাবির বিস্তারিত জবাব দিতে কর্মকর্তাদের কয়েক ঘণ্টা ব্যয় করতে হয়।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট আশ্রয়প্রার্থীর ৩৯ শতাংশ কাজ, পড়াশোনা বা ভ্রমণের ভিসায় যুক্তরাজ্যে প্রবেশের পর আশ্রয় চেয়েছেন।

এর আগে বিবিসির এক গোপন অনুসন্ধানে অভিযোগ ওঠে, কিছু অভিবাসন পরামর্শক সাত হাজার পাউন্ড পর্যন্ত অর্থ নিয়ে আশ্রয়প্রার্থীদের সাজানো গল্প তৈরি, সমর্থনপত্র সংগ্রহ, সমকামীদের নৈশকেন্দ্রের ছবি এবং চিকিৎসা প্রতিবেদন তৈরির কৌশল শেখাচ্ছিলেন।

দ্য টাইমসের প্রতিবেদনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা অজ্ঞাত সূত্রের বক্তব্য নিয়ে মন্তব্য করে না। তবে প্রতারণা বা মিথ্যা তথ্যের প্রমাণ পাওয়া গেলে আবেদন বাতিল করা হয়। এমনকি আগে আশ্রয় দেওয়া হয়ে থাকলেও তা প্রত্যাহার করা হতে পারে।

সরকারের দাবি, আশ্রয় মঞ্জুরের হার ২০২২ সালের ৭৭ শতাংশ থেকে চলতি বছরে ৩৮ শতাংশে নেমে এসেছে। জুন ২০২৬ পর্যন্ত এক বছরে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের মধ্যে পাকিস্তানিদের সংখ্যা ছিল সর্বাধিক, যা মোট আবেদনকারীর ১০ শতাংশ।

যুক্তরাজ্যআশ্রয়ইমিগ্রেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    advertiseadvertise