১৫০ টাকার মধ্যেই দুপুরের খাবার ও বিকেলের নাশতা প্রধানমন্ত্রীর অফিসে

ছবি: ড. জাহেদের ফেসবুক পোস্ট থেকে নেওয়া
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই দেশের সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছ্রতার সাধনের আহ্বান জানিয়েছিলেন তারেক রহমান। অন্যদের আহ্বান জানিয়েই নিজের দায়িত্ব শেষ করেননি প্রধানমন্ত্রী। নিজের অফিসেও কমিয়েছেন খাবারের বাজেট। বুধবার তারই নমুনা তুলে ধরলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে ডা. জাহেদ লিখেছেন, প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার আর বিকেলের নাশতা মিলিয়ে মোট বাজেট ১৫০ টাকা, যেটা আগে ছিল পাঁচ গুণের বেশি।
তিনি জানান, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় লাঞ্চের মেন্যুতে ছিল— ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢ্যাঁড়শ ভাজা, ডিম সেদ্ধ রান্না, ডাল, দই। এসংক্রান্ত একটি ছবিও যুক্ত করেছেন ওই পোস্টে।


