Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নেছারাবাদে শতবর্ষী নৌকার হাট, বর্ষায় ১০-১২ কোটি টাকার বাণিজ্য

এস এম আবু জাফর, পিরোজপুর
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯
নেছারাবাদে শতবর্ষী নৌকার হাট, বর্ষায় ১০-১২ কোটি টাকার বাণিজ্য

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার কুড়িয়ানা খালে শতবর্ষী নৌকার হাট এখনো জমজমাট। প্রতি সোম ও শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত বসা এই হাটে বর্ষা মৌসুমে ছোট-বড় নানা ধরনের নৌকা কেনাবেচা হয়। স্থানীয় মানুষের যাতায়াত ও জীবিকার পাশাপাশি নৌকার এই হাট এখন পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে পর্যাপ্ত ঘাট, শৌচাগার, বিশ্রামাগার ও পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীরা।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক শতাব্দী কুড়িয়ানা খালে নৌকার হাট বসছে। বর্ষায় দক্ষিণাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হলে নৌকার চাহিদা বেড়ে যায়। মৎস্যজীবী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের পাশাপাশি কুড়িয়ানার ভাসমান পেয়ারা ও আমড়ার বাগানে চলাচলেও এসব নৌকা ব্যবহার করা হয়।

আরও পড়ুন

দিনে ভাঙারি ব্যবসা, রাতে চুরি!

১৮ সেপ্টেম্বর ২০২৬

নেছারাবাদ ও নাজিরপুরের কারিগররা রেইনট্রি, চাম্বল, কড়ই ও মেহগনি কাঠ দিয়ে নৌকা তৈরি করেন। আকার ও কাঠের মানভেদে প্রতিটি নৌকা ২ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়। ব্যবসায়ীদের হিসাবে, প্রতি হাটে গড়ে ২০০-২৫০টি নৌকা বিক্রি হয়। এতে ৮ থেকে ১০ লাখ টাকার লেনদেন হয়। পুরো বর্ষা মৌসুমে হাটকে ঘিরে ১০ থেকে ১২ কোটি টাকার বাণিজ্য হয় বলে তাদের দাবি।

হাটে গিয়ে দেখা যায়, খালের পানিতে সারি সারি নৌকা রাখা হয়েছে। পাড়ে ক্রেতা-বিক্রেতার ভিড়। তবে বৃষ্টির সময় ব্যবসায়ীদের খোলা আকাশের নিচে থাকতে হয়। জরাজীর্ণ পাকা ঘাট ব্যবহার করতে গিয়ে দুর্ভোগে পড়েন দূরদূরান্ত থেকে আসা মানুষও।

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বললেন, নৌকার হাট, কুড়িয়ানার পেয়ারাবাগান ও ভাসমান চাষকে ঘিরে নেছারাবাদকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

নেছারাবাদ উপজেলা প্রশাসন সূত্র জানায়, হাটটির অবকাঠামো উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া গেলে পাকা ঘাট, শৌচাগার, বিশ্রামাগারসহ প্রয়োজনীয় অবকাঠামো পর্যায়ক্রমে নির্মাণ করা হবে।

আরও পড়ুন

চাঁদপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর বান্দরবানের দুর্গম এলাকা থেকে স্কুলছাত্র উদ্ধার

২৩ সেপ্টেম্বর ২০২৬

হাটের ইজারাদার হুমায়ুন মোল্লা বললেন, ‘দূরদূরান্ত থেকে ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীরা আসেন। তাদের সুবিধার জন্য জরাজীর্ণ ঘাট সংস্কারসহ মৌলিক অবকাঠামোর উন্নয়ন এখন জরুরি।’

স্থানীয় বাসিন্দাদের মতে, কুড়িয়ানা খালের নৌকার হাট শুধু কেনাবেচার জায়গা নয়, দক্ষিণাঞ্চলের জলনির্ভর জীবন ও লোকজ সংস্কৃতিরও অংশ। পরিকল্পিত উন্নয়ন করা গেলে ঐতিহ্যবাহী এই হাটকে ঘিরে পর্যটনের সম্ভাবনা আরও বাড়তে পারে।

পিরোজপুরনৌকার হাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা