Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্বজনদের অনাগ্রহ, মানবিক সংগঠনের উদ্যোগে দাফন পারভীনের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ২১:২৪
স্বজনদের অনাগ্রহ, মানবিক সংগঠনের উদ্যোগে দাফন পারভীনের মরদেহ

ছবি: আগামীর সময়

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়া পারভীন আক্তার (৫৫) নামে এক নারীর গলিত মরদেহ শেষ পর্যন্ত গ্রহণ করেননি তার সন্তান ও স্বজনরা। পরে মানবিক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর উদ্যোগে তার দাফন সম্পন্ন করা হয়।

গতকাল শনিবার বিকেলে পৌর এলাকার পূর্ব মেড্ডা তিতাস নদীসংলগ্ন বেওয়ারিশ লাশের কবরস্থানে পারভীন আক্তারকে দাফন করা হয়।

জানা গেছে, পারভীন আক্তার কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রয়াত রেজ্জাক মিয়ার মেয়ে। প্রায় ৩৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। পরে পারিবারিক কলহের জেরে তাকে তালাক দিয়ে আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকার ইসহাক মৃধাকে বিয়ে করেন। তবে দ্বিতীয় স্বামীও মারা গেছেন। জীবনের শেষ সময়ে তিনি একাই বসবাস করছিলেন।

গত বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ সময় ধরে মরদেহটি ঘরের ভেতরে পড়ে থাকায় সেটি গলিত অবস্থায় ছিল। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তরের উদ্যোগ নেওয়া হলেও তারা তা গ্রহণ করেননি। পরে পারভীনের সাবেক স্বামী বাচ্চু মিয়া মানবিক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর কাছে মরদেহ দাফনের আবেদন জানান।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. আজহার উদ্দিন জানান, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও মরদেহ অতিরিক্ত পচে যাওয়া, শরীরে পোকা হওয়া এবং দুর্গন্ধের কারণে সাবেক স্বামী, দুই মেয়ে ও অন্যান্য স্বজনরা মরদেহ গ্রহণে অনাগ্রহ প্রকাশ করেন। পরে মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনের পক্ষ থেকে দাফনের ব্যবস্থা করা হয়।

জীবনের শেষ সময়ে একাকী থাকা পারভীন আক্তার মৃত্যুর পরও স্বজনদের সান্নিধ্য পাননি। শেষ পর্যন্ত একটি মানবিক সংগঠনের উদ্যোগেই সম্পন্ন হয় তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা।

মানবিক সংগঠনপারভীন মরদেহদাফন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!