Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাশাপাশি চার কবরে মা-তিন বোন, বাগ্‌রুদ্ধ সিফাত

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৩:০৭
পাশাপাশি চার কবরে মা-তিন বোন, বাগ্‌রুদ্ধ সিফাত

ছবি: আগামীর সময়

একই দিনে পাশাপাশি চারটি কবর। সেখানে চিরনিদ্রায় শায়িত হলেন এক মা ও তার তিন মেয়ে। লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার এই চারজনের দাফন সম্পন্ন হয় কুমিল্লার হোমনায় স্বজনদের অশ্রু আর হাজারো মানুষের উপস্থিতিতে। আর সেই পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য সিফাত রয়ে গেল একা— স্বজনহারা, বাগ্‌রুদ্ধ।

গতকাল শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে কুমিল্লার হোমনা পৌরসভার লটিয়া ঈদগাহ মাঠে আনা হয় চারজনের মরদেহ। সেখানে তাদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে পাশাপাশি চারটি কবরে দাফন সম্পন্ন হয়। জানাজা পড়িয়েছেন মুফতি সামসুল হক আরিফী।

হত্যাকাণ্ডে পরিবারের চার সদস্যকে হারিয়ে এখন সম্পূর্ণ একা হয়ে গেছে মো. সিফাত। ঘটনার সময় বাসার বাইরে থাকায় সে প্রাণে বেঁচে যায়।

এবার এসএসসি পরীক্ষা দেওয়া এই কিশোর ঢাকা ও লক্ষ্মীপুর থেকে একাই মা ও তিন বোনের মরদেহ হোমনায় নিয়ে আসে। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর জানাজা ও দাফনের ব্যবস্থা করেন গ্রামবাসী ও স্বজনরা। আপনজন হারানোর শোকে সিফাত এখন নির্বাক।

আরও পড়ুন

দর্শনা রেলবন্দরে বাড়ছে পণ্য আমদানি, ফিরেছে কর্মচাঞ্চল্য

২৭ জুন ২০২৬

এর আগে গত বৃহস্পতিবার রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি পাঁচতলা ভবনের ভাড়া বাসায় ঢুকে শাহীনুর আক্তার (৩৮) ও তার তিন মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন সাবেক ভাড়াটিয়া অন্তর মজুমদার। ঘটনাস্থলেই শাহীনুর, বড় মেয়ে সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে সিফা আক্তার (১০) মারা যান। গুরুতর আহত মেজো মেয়ে ও এইচএসসি পরীক্ষার্থী ইকরা আক্তারকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহত সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। পরে উত্তেজিত জনতার পিটুনিতে অভিযুক্ত অন্তর মজুমদারেরও মৃত্যু হয়।

শাহীনুরের স্বজনরা জানায়, প্রায় দেড় বছর একই ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন অন্তর। প্রায় আট মাস আগে তিনি বাসা ছেড়ে চলে যায়। অন্তর জানতেন, শাহীনুরের কাছে বাসাভাড়ার টাকা ও কিছু স্বর্ণালংকারও ছিল। ডাকাতির উদ্দেশে অন্তর ঘটনাটি ঘটিয়েছেন বলে ধারণা তাদের।

শাহীনুরের ছোট ভাই ছানা উল্লাহ বলেছেন, ‘আমার বোনের স্বর্ণালংকার ছিল। সেগুলো লুট করতেই ঘটনাটি ঘটিয়েছেন। ঘটনাটির মূল ঘটনা উদ্‌ঘাটনসহ অন্য কেউ জড়িত আছে কি না, তা বের করার দাবি জানাচ্ছি।’

প্রায় ৩০ বছর রায়পুরে বসবাসের পর জীবনের শেষ ঠিকানা হলো নিজ জন্মভূমি হোমনা। স্থানীয় কবরস্থানে পাশাপাশি চারটি কবরে চিরনিদ্রায় শায়িত হলেন এক পরিবারের চার সদস্য।

হত্যাদাফনকুমিল্লাহোমনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!