Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দর্শনা রেলবন্দরে বাড়ছে পণ্য আমদানি, ফিরেছে কর্মচাঞ্চল্য

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:২৮
দর্শনা রেলবন্দরে বাড়ছে পণ্য আমদানি, ফিরেছে কর্মচাঞ্চল্য

ছবি: আগামীর সময়

ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে আবারও বেড়েছে পণ্য আমদানি। ফলে দর্শনা রেল ইয়ার্ডে ফিরেছে কর্মচাঞ্চল্য।

মালবাহী ট্রেনের সংখ্যা বাড়ায় শ্রমিক, সিঅ্যান্ডএফ এজেন্ট, ট্রাকচালক, পরিবহন শ্রমিক ও বেড়েছে ব্যবসায়ীদের ব্যস্ততা। একই সঙ্গে রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকার পরিবর্তনের পর একসময় ডলার সংকট ও এলসি জটিলতার কারণে কমে গিয়েছিল আমদানি। বর্তমানে ব্যাংকগুলোতে চাহিদা অনুযায়ী এলসি অনুমোদন হওয়ায় আবারও সয়াবিন, ভুসি, পাথর, পেঁয়াজ, ভুট্টাসহ স্বাভাবিক হয়েছে বিভিন্ন পণ্য আমদানি।

চলতি মাসের ২৬ জুন পর্যন্ত দর্শনা রেল ইয়ার্ডে খালাস হয়েছে ২০টি মালবাহী রেক। মাস শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, নিয়মিতভাবে এ ধরনের রেক এলে ব্যবসায়ী, পরিবহন মালিক, চালক ও আর্থিকভাবে উপকৃত হবেন শ্রমিকরা।

সরেজমিনে দর্শনা আন্তর্জাতিক রেল ইয়ার্ড ঘুরে দেখা গেছে, ওয়াগন থেকে আমদানিকৃত পণ্য দ্রুত খালাস করে তোলা হচ্ছে ট্রাকে। পরে এসব পণ্য পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এতে কর্মব্যস্ততা চোখে পড়েছে ইয়ার্ডজুড়ে।

আরও পড়ুন

পানিবন্দি পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাশে নাগেশ্বরীর ইউএনও

২৭ জুন ২০২৬

ট্রান্সপোর্ট ব্যবসায়ী শাহিন পারভেজ জানিয়েছেন, বর্তমানে পণ্য আমদানিতে তেমন কোনো সমস্যা নেই। চাহিদা অনুযায়ী সয়াবিন, ভুসি, পাথর, পেঁয়াজসহ আমদানি করা যাচ্ছে ভুট্টাও।

কাস্টমসের এক ঊর্ধ্বতন বলেছেন, ‘চলতি অর্থবছরে প্রায় ২০০টি রেকে পণ্য আমদানির পরিকল্পনা রয়েছে। এরইমধ্যে এ রুটে বেড়েছে আমদানি কার্যক্রম। যা ইতিবাচক ভূমিকা রাখবে সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে।’

তার ভাষ্য, ২০২৩-২৪ অর্থবছরে দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে ৯ হাজার ৭৪৯টি ওয়াগনে ৫ লাখ ৭৬ হাজার ৫৫৯ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছিল। এ খাত থেকে সরকারের রাজস্ব আয় হয় ২৬ কোটি ৯৪ লাখ টাকা।

‘২০২৪-২৫ অর্থবছরে আমদানি কমে ৪ হাজার ৪৮৬টি ওয়াগনে ২ লাখ ৫২ হাজার ১০১ মেট্রিক টনে নেমে আসে। সে সময় রাজস্ব আদায় হয় ১১ কোটি ৪০ লাখ টাকা।’

তবে চলতি অর্থবছরে পণ্যবাহী ওয়াগনের সংখ্যা ও আমদানির পরিমাণ বাড়ায় রাজস্ব আয় অনেকটা বাড়বে পাবে বলে তারা আশাবাদী।

চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের ব্যবস্থাপক নাজমা ইয়াসমিন আগামীর সময়কে জানিয়েছেন, পণ্য আমদানির ক্ষেত্রে দর্শনা আন্তর্জাতিক রেলপথ একটি গুরুত্বপূর্ণ রুট। গত বছরের ৫ আগস্টের পর এ রুটে মালবাহী ট্রেনের চলাচল ও আমদানি কমে গিয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হয়েছে।

তিনি আরও জানান, ভুট্টা, পাথর, ফ্লাই অ্যাশসহ সংখ্যা বেড়েছে বিভিন্ন পণ্যবাহী ওয়াগনের। আমদানিকারকরা নিয়মিত এ রুট ব্যবহার করলে ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ আয় বাড়বে বাংলাদেশ রেলওয়েরও।

দর্শনা রেলবন্দরপণ্য আমদানিরেলপথবাংলাদেশ রেলওয়েচুয়াডাঙ্গা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’