Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

মানবকল্যাণে নিবেদিতপ্রাণ তরুণ কামরুজ্জামান

শাহাজান সিরাজ, শ্যামনগর (সাতক্ষীরা)
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:৪২
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ তরুণ কামরুজ্জামান

উপকূলের শিশুদের সাঁতার শেখান শেখ কামরুজ্জামান

স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার; কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেছে। এখন পরিবেশ রক্ষা, শিশুদের বিকাশ আর মানুষের বিপদে পাশে দাঁড়ানো— এই তিনটিকেই নিজের কাজ হিসেবে বেছে নিয়েছেন শেখ কামরুজ্জামান।

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর পৌরসভার যাদবপুর মহল্লার তরুণ শেখ কামরুজ্জামানের (৩০) দিন কাটে নানা সামাজিক ও জনকল্যাণমূলক কাজে। কখনো তাকে দেখা যায় গাছের চারা নিয়ে ছুটতে, কখনো শিশুদের নিয়ে মাঠে খেলাধুলায় মেতে উঠতে, আবার কখনো তাদের সাঁতার শেখাতে। খাবার পানির পিএসএফ (পন্ড স্যান্ড ফিল্টার) পরিষ্কার করা কিংবা নদীর ভাঙাচোরা বাঁধ মেরামতের কাজেও তিনি নেমে পড়েন।

কামরুজ্জামানের বাবা শেখ হোসেন আলী একজন কৃষক। পরিবারের আর্থিক সংকটের কারণে এইচএসসি পাসের পর পড়াশোনা থেমে যায় কামরুজ্জামানের।

ছোটবেলা থেকেই দেশ ও মানুষের জন্য কাজ করার ইচ্ছা ছিল তার। এখন মানুষের জন্য বিভিন্ন কাজ করে সেই ইচ্ছাপূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

স্কুলজীবন থেকেই সমাজসেবামূলক ছোটখাটো কাজে যুক্ত ছিলেন কামরুজ্জামান। কখনো রাস্তা মেরামতে শ্রম দিয়েছেন, কখনো ফসল রক্ষায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, আবার কখনো পাখি শিকার বন্ধে সচেতনতা তৈরি করেছেন। ২০০৬ সালে এক বন্ধুর বাড়িতে টেলিভিশনে সামাজিক উন্নয়নমূলক একটি অনুষ্ঠান দেখার পর তার কাজে নতুন গতি আসে। এরপর নিজের গ্রামের গণ্ডি পেরিয়ে আশপাশের এলাকায়ও স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেন। ধীরে ধীরে তার সঙ্গে যুক্ত হন অন্য তরুণরাও।

কামরুজ্জামান জানিয়েছেন, প্রথমদিকে বিভিন্ন জায়গা থেকে বীজ কুড়িয়ে এনে রাস্তার ধারে, নদীর পাড়ে ও পতিত জমিতে রোপণ করতেন। বর্তমানে তিনি বেকার। মাঝেমধ্যে বিভিন্ন এনজিওর প্রশিক্ষণে অংশ নিয়ে যাতায়াত ও খাবারের খরচ বাবদ পাওয়া টাকা থেকে গাছের চারা কিনে শিশুদের মধ্যে বিতরণ করেন। তার লক্ষ্য, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করা।

কামরুজ্জামানের দাবি, চার বছরেই তিনি ৩০ হাজারের বেশি বীজ ও চারা রোপণ করেছেন। শিশুরা যাতে মোবাইল ফোনে বেশি ঝুঁকে না পড়ে সেই লক্ষ্যে তাদের মাঠে আনতে নিয়মিত খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করেন তিনি।

 

সেনাবাহিনীস্বপ্ন অধরামানবকল্যাণনিবেদিতপ্রাণকামরুজ্জামানধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে