স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার; কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেছে। এখন পরিবেশ রক্ষা, শিশুদের বিকাশ আর মানুষের বিপদে পাশে দাঁড়ানো— এই তিনটিকেই নিজের কাজ হিসেবে বেছে নিয়েছেন শেখ কামরুজ্জামান।
সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর পৌরসভার যাদবপুর মহল্লার তরুণ শেখ কামরুজ্জামানের (৩০) দিন কাটে নানা সামাজিক ও জনকল্যাণমূলক কাজে। কখনো তাকে দেখা যায় গাছের চারা নিয়ে ছুটতে, কখনো শিশুদের নিয়ে মাঠে খেলাধুলায় মেতে উঠতে, আবার কখনো তাদের সাঁতার শেখাতে। খাবার পানির পিএসএফ (পন্ড স্যান্ড ফিল্টার) পরিষ্কার...