Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আগামীর সময়ে সংবাদ প্রকাশ

পানিবন্দি পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাশে নাগেশ্বরীর ইউএনও

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০৯
পানিবন্দি পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাশে নাগেশ্বরীর ইউএনও

ছবি: আগামীর সময়

দীর্ঘদিনের জলাবদ্ধতায় কষ্টে ছিল কুড়িগ্রামের নাগেশ্বরীর দুটি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী। টানা বৃষ্টিতে বিদ্যালয়ে যেতেও ভোগান্তি পোহাতে হচ্ছিল তাদের।

গত ২০ মে আগামীর সময় অনলাইনে ‘নাগেশ্বরীতে পানিবন্দি দুই বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর দ্রুত উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন। আপাতত শুরু হয়েছে পানি নিষ্কাশনের কাজ। নেওয়া হয়েছে স্থায়ী সমাধানের উদ্যোগও।

গতকাল শুক্রবার বিদ্যালয় এলাকা পরিদর্শন করে অস্থায়ীভাবে পাইপলাইন বসিয়ে পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও।

বিদ্যালয় দুটি হলো উপজেলার সাপখাওয়া উচ্চবিদ্যালয় ও বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ইউএনও এইচ এম খোদাদাদ হোসেন জানিয়েছেন, সরকারি বরাদ্দ না থাকায় ব্যক্তিগত উদ্যোগে এক লাখ টাকা ধার করে আপাতত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য দ্রুত একটি ড্রেনেজব্যবস্থা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

দুর্ঘটনা থেকে সফলতার সফরে অঞ্জনা

২৭ জুন ২০২৬

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়সংলগ্ন একটি কালভার্ট কয়েক মাস আগে ভেঙে যাওয়ার পর তা পুনর্নির্মাণ করা হয়নি। পরে কালভার্টের দুই পাশে বালু ভরাট করায় পানি চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক টানা বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠ, বারান্দা ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি পাঠদানও ব্যাহত হয়।

শিক্ষার্থীরা জানিয়েছে, প্রতিদিন পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে গিয়ে তাদের বই-খাতা ও পোশাক ভিজে যায়।

শিক্ষকদের ভাষ্য, জলাবদ্ধতার কারণে মশা-মাছির উপদ্রব ও দুর্গন্ধে স্বাভাবিক পরিবেশে পাঠদান সম্ভব হচ্ছিল না।

সাপখাওয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি বলেছেন, ভেঙে যাওয়া কালভার্ট পুনর্নির্মাণ এবং স্থায়ী ড্রেনেজব্যবস্থা নির্মাণ করা হলে সমস্যার স্থায়ী সমাধান হবে।

ইউএনওর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের ভাষ্য, মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় নবাগত ইউএনও প্রশংসার দাবিদার। এমন জনবান্ধব উদ্যোগ সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।

পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ফিরোজ কবীর, নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, নাগেশ্বরী পৌর বিএনপির সদস্যসচিব আজিজুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট জমির মালিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জলাবদ্ধতাকুড়িগ্রামশিক্ষার্থীইউএনওর উদ্যোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও