Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সব বাধা পেরিয়ে

এক হাত হারিয়েও থামেনি অর্ণব

সাইদুর রহমান আসাদ, সুনামগঞ্জ
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৫০
এক হাত হারিয়েও থামেনি অর্ণব

অর্ণব

যে ডান হাত দিয়ে এতদিন খাতায় লিখেছে অর্ণব, সেই হাতটি এখন নেই। নবম শ্রেণিতে পড়ার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে যাওয়ার পর দীর্ঘ চিকিৎসায় প্রাণে বেঁচে ফিরলেও হারাতে হয়েছে ডান হাত। কিন্তু একটি হাত হারালেও থামেনি তার পড়াশোনা, থামেনি স্বপ্ন দেখা। বাঁ হাতে নতুন করে লেখার অভ্যাস গড়ে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৮৯ পেয়েছে মুহতাসিম ইশরাক অর্ণব।

অর্ণব সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, নবম শ্রেণিতে পড়ার সময় বাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হলেও চিকিৎসকদের পরামর্শে একপর্যায়ে কেটে ফেলতে হয় তার ডান হাত।

দুর্ঘটনার পর পড়াশোনায় ফিরতে অর্ণবকে লড়াই করতে হয়েছে নতুন করে। যে হাতে লিখতে অভ্যস্ত ছিল, সেই হাত না থাকায় বাঁ হাতে কলম ধরতে শুরু করে সে। এক বছরেরও কম সময়ে বাঁ হাতে লেখার অভ্যাস তৈরি করে আবার মনোযোগ দেয় পড়াশোনায়। পরিবারের সদস্যরাও তাকে সাহস ও সহযোগিতা দেন।

অর্ণবের এসএসসি ফল প্রকাশের পর উচ্ছ্বসিত তার বাবা জহিরুল ইসলাম ও মা কাকলী বেগম। ছেলের এমন সাফল্যে তারা আনন্দিত ও গর্বিত। বাবা জহিরুল ইসলাম বলেছেন, ‘একটি হাত হারানোর পরও অর্ণব পড়াশোনা চালিয়ে গেছে। তার এই ফল শুধু পরীক্ষার ফল নয়, প্রতিকূলতার বিরুদ্ধে তার লড়াইয়ের ফল। আমরা ছেলেকে নিয়ে গর্বিত।’

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান বলেছেন, ‘বাঁ হাতে লিখতে অভ্যস্ত হওয়ায় অর্ণবের লেখার গতি কিছুটা কমে গেছে। এরপরও সে ভালো ফল করেছে। তার অধ্যবসায় ও মানসিক দৃঢ়তা আমাদের অনুপ্রাণিত করেছে।’

অর্ণবখাতাজামালগঞ্জশিক্ষার্থীদুর্ঘটনাএসএসসি ফল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে