একজন শিক্ষার্থীর জন্য জীবনের লক্ষ্য পরিষ্কার থাকা ভীষণ জরুরি। আসলে, তুমি কোথায় আছো, কোথায় যেতে চাও, আর কীভাবে যাবে এসব জানলে সামনে এগিয়ে চলার পথ অনেক সহজ হয়। আমরা সময়ের প্রায় পুরোটাই লক্ষ্য ছাড়াই কাজ করি, কথা বলি, ঘুরে বেড়াই, কি করছি, কেন করছি তা আমাদের কাছে পরিষ্কার নয়। অথবা বলা যেতে পারে যে, আমার কাছে যেটা করতে ভালো লাগছে তাই করছি, যেটাকে বলা যায় যে নিজের খেয়ালখুশিমতো সারাক্ষণ ব্যস্ত থাকি, কিন্তু সেটা শেষমেষ কোনো ফল দেয় না। এভাবে সময় যেমন নষ্ট হয়, জীবন কি, জীবনের উদ্দেশ্য কি, কেন...