Agamir Somoy E-Paper
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ তরুণ কামরুজ্জামান
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

তিন কোম্পানির শেয়ারদর ঊর্ধ্বগতির কারণ খুঁজছে ডিএসই

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:২১
তিন কোম্পানির শেয়ারদর ঊর্ধ্বগতির কারণ খুঁজছে ডিএসই

শেয়ারবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ার, শার্প ইন্ডাস্ট্রিজ ও নিউলাইন ক্লোথিংসের শেয়ারদরের অস্বাভাবিক বৃদ্ধির কারণ অনুসন্ধান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর মধ্যে বারাকা পাওয়ার ও শার্প ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) ছাড়াই তাদের শেয়ারদর বেড়েছে। তবে ডিএসইর ব্যাখ্যা তলবের কোনো জবাব দেয়নি নিউলাইন ক্লোথিংস।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারদরের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ জানতে চেয়ে পাঠানো চিঠির জবাবে বারাকা পাওয়ার ও শার্প ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) নেই, যা শেয়ারদর বৃদ্ধির কারণ হতে পারে।

অন্যদিকে একই বিষয়ে ব্যাখ্যা চাইলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব দেয়নি নিউলাইন ক্লোথিংস।

তথ্য অনুযায়ী, বারাকা পাওয়ারের শেয়ারদর গত ২৭ জুলাই ৮ টাকা থেকে ১১ আগস্ট ১০ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ মাত্র ১০ কার্যদিবসে শেয়ারটির দাম বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা প্রায় ৩১ শতাংশ।

শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আরও বড় উল্লম্ফন দেখিয়েছে। গত ৩ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৫ টাকা ৩০ পয়সা। ১১ আগস্ট তা বেড়ে দাঁড়ায় ৪২ টাকা ৯০ পয়সায়। ফলে প্রায় তিন মাসে শেয়ারটির দাম বেড়েছে ২৭ টাকা ৬০ পয়সা বা প্রায় ১৮০ শতাংশ।

এদিকে নিউলাইন ক্লোথিংসের শেয়ারদর গত ১২ জুলাই ৫ টাকা ১০ পয়সা থেকে ১১ আগস্ট ৭ টাকায় পৌঁছেছে। এক মাসে শেয়ারটির দাম বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা প্রায় ৩৭ শতাংশ।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, কোনো কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়লে নিয়ম অনুযায়ী ডিএসই সংশ্লিষ্ট কোম্পানির কাছে এর কারণ জানতে চায়। যদি মূল্যসংবেদনশীল কোনো তথ্য না থাকে, তাহলে বিনিয়োগকারীদের গুজব বা অযাচিত জল্পনায় প্রভাবিত না হয়ে কোম্পানির মৌলভিত্তি (ফান্ডামেন্টাল) বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তারা।

    শেয়ার করুন:
    Advertisement
    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০২

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ১১ আগস্ট ২০২৬, ২০:০৯

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০০

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    ১১ আগস্ট ২০২৬, ২২:২০

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    ১১ আগস্ট ২০২৬, ২২:২৬

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    ১১ আগস্ট ২০২৬, ২২:৪৬

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১৪

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ২২:৫৭

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১০

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩২

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩০

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    ১১ আগস্ট ২০২৬, ২৩:২০

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    ১১ আগস্ট ২০২৬, ২১:২৯

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৫০

    দক্ষ জনশক্তি ও যুব উন্নয়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-সিঙ্গাপুর

    দক্ষ জনশক্তি ও যুব উন্নয়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-সিঙ্গাপুর

    ১১ আগস্ট ২০২৬, ২৩:৪৪

    advertiseadvertise