Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দক্ষ জনশক্তি ও যুব উন্নয়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-সিঙ্গাপুর

কূটনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ২৩:৪৪
দক্ষ জনশক্তি ও যুব উন্নয়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-সিঙ্গাপুর

দক্ষ জনশক্তি ও যুব উন্নয়নে সহযোগিতা বাড়াতে আলোচনা করেছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। ছবি: সংগৃহীত

দক্ষ জনশক্তি উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, অভিবাসী শ্রমিকদের কল্যাণ ও যুব উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও সিঙ্গাপুর।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিঙ্গাপুরের শ্রমশক্তি প্রতিমন্ত্রী এবং সংস্কৃতি, সম্প্রদায় ও যুব প্রতিমন্ত্রী দীনেশ বসু দাশের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ দক্ষ জনশক্তি উন্নয়নে দিচ্ছে বিশেষ গুরুত্ব। পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণের (টিভিইটি) ওপরও। দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন তিনি।

দক্ষ জনশক্তি উন্নয়নে দুই দেশের অভিন্ন স্বার্থের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের ওপর গুরুত্ব দেন দীনেশ বসু দাশ। সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রশংসাও করেন তিনি।

আরও পড়ুন

হোটেল, বিমানের টিকিটে বিশেষ ছাড় পাবেন জুলাই যোদ্ধারা

১১ আগস্ট ২০২৬

বাংলাদেশি নার্সদের জন্য বয়স্ক ব্যক্তিদের পরিচর্যা বিষয়ে সিঙ্গাপুরে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়টি বিবেচনার প্রস্তাবও দেন শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ও ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালসহ দুই দেশের সরকারি হাসপাতালগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন তিনি।

বৈঠকে অভিবাসী শ্রমিক নিয়োগের খরচ ও ফি নিয়েও আলোচনা হয়। নিয়োগ ব্যয় কমাতে এবং নিয়োগকারী সংস্থাগুলোকে আরও সুশৃঙ্খল করতে বাংলাদেশ সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সাশ্রয়ী করতে দুই দেশের যৌথভাবে নিয়োগ কার্যক্রম পর্যবেক্ষণের প্রস্তাব দেন তিনি।

সিঙ্গাপুরে তিনটি কোম্পানি দেউলিয়া হয়ে সম্প্রতি চাকরি হারানো প্রায় ২০০ বাংলাদেশি শ্রমিকের পুনঃনিয়োগ ও ক্ষতিপূরণের ব্যবস্থা করায় সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান শামা ওবায়েদ ইসলাম। এদিকে বকেয়া মজুরি নিয়ে শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ জানানোর জন্য অভিবাসী শ্রমিকদের উৎসাহিত করেন দীনেশ বসু দাশ।

তরুণদের দক্ষতা উন্নয়ন ও সম্পৃক্ততায় দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে উল্লেখ করে দীনেশ বসু দাশকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শামা ওবায়েদ ইসলাম। এ ছাড়া ঢাকায় বা সিঙ্গাপুরে একটি যুবকেন্দ্র স্থাপনের প্রস্তাবও দেন তিনি।

বৈঠকে আসিয়ানের সংলাপ অংশীদার হওয়ার বাংলাদেশের আকাঙ্ক্ষায় সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সিঙ্গাপুরবাংলাদেশপররাষ্ট্র প্রতিমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার