Agamir Somoy E-Paper
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ২০:২১
‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প- রয়টার্স

ওমানকে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ঘিরে কূটনীতির টেবিলে যখন সমঝোতার রাস্তা খোঁজা হচ্ছে, ঠিক তখনই সেই টেবিলের অন্যতম মধ্যস্থতাকারীর বিরুদ্ধে এলো ট্রাম্পের এই হুমকি। শুধু তাই নয়, ইরানের সঙ্গে আলোচনার পাশাপাশি দেশটির শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কর্মকর্তাদের সঙ্গে সরাসরি গোপন যোগাযোগের কথাও প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান ও হরমুজ প্রণালি-সংক্রান্ত আলোচনায় ওমানের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বললেন, ‘ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা ওদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।’

এর আগে শনিবার ইরান জানিয়েছিল, কয়েক সপ্তাহের কারিগরি আলোচনার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন রুট মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা হয়েছে তাদের।

ইরান প্রসঙ্গে ট্রাম্প বললেন, তেহরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ ওড়ানো। তিনি বললেন, ‘ওরা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু হেরে যাচ্ছে।’

আরও পড়ুন

হরমুজে নৌচলাচল নিয়ে সমঝোতার ‘কাছাকাছি’ ইরান-ওমান

০৬ আগস্ট ২০২৬


ট্রাম্প আরও নিশ্চিত করেন, আইআরজিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ব্যাকচ্যানেল যোগাযোগ রয়েছে।

তিনি বললেন, ‘আইআরজিসির সঙ্গে আমাদের একটি ব্যাকচ্যানেল আছে। আমরা ইরানে আইআরজিসির কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলছি।’

গাজা প্রসঙ্গে ট্রাম্প উল্লেখ করেন, ‘ইসরায়েলিদের গাজায় হামলা চালানো উচিত নয়। হামাস অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে।’

তিনি আরও দাবি করেন, হামাসের সঙ্গেও যুক্তরাষ্ট্রের আলাদা একটি যোগাযোগের চ্যানেল রয়েছে। ট্রাম্পের ভাষায়, ‘হামাসের সঙ্গে আমাদের আলাদা একটি চ্যানেল রয়েছে। শেষ পর্যন্ত তারা তাদের অস্ত্র ছেড়ে দিচ্ছে।’


আরও পড়ুন

হরমুজ চাইছেন ট্রাম্প, নিতে পারবেন কি

১৭ আগস্ট ২০২৬

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত করে তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

ইসরায়েলের রাজনীতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানালেন, দেশটির নির্বাচনে তার নিরপেক্ষ থাকাই ‘সবচেয়ে উপযুক্ত’ বলে তিনি মনে করেন। তবে ভবিষ্যতে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

তার মতে, ‘আমি মনে করি ইসরায়েলের নির্বাচন থেকে দূরে থাকাই সবচেয়ে উপযুক্ত। তবে আমি কাউকে সমর্থনও করতে পারি।’


ডোনাল্ড ট্রাম্পওমানইরান যুদ্ধসমঝোতা চুক্তিযুক্তরাষ্ট্রহরমুজ প্রণালি
    শেয়ার করুন:
    Advertisement
    প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার

    প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার

    ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৭

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫২

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৩

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪১

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫১

    সংকট বেশি স্বস্তি কম

    সংকট বেশি স্বস্তি কম

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২১

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৩

    মব কমেছে যোগ হয়েছে জঙ্গি আতঙ্ক

    মব কমেছে যোগ হয়েছে জঙ্গি আতঙ্ক

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২২

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৩

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    অর্জনকে চোখ রাঙাচ্ছে চ্যালেঞ্জ

    অর্জনকে চোখ রাঙাচ্ছে চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:১৮

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩৫

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    advertiseadvertise