Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

বিচার চান না রামিসার বাবা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:২৫
বিচার চান না রামিসার বাবা

সাত বছরের রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে, তা শুনলে যে কেউ শিউরে উঠবেন। কিন্তু আদরের কন্যা হত্যার বিচার চান না বাবা। বিচার প্রসঙ্গ তুলতেই হাউমাউ করে কেঁদে বললেন, ‘আমি কিছুই চাই না, এই বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এ ধরনের কোনো রেকর্ড নাই। আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না।’

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যম, সবখানেই এখন রামিসার জন্য শোক। নিজেদের ভাড়া বাসার পাশের ফ্ল্যাটে যাকে ধর্ষণের চেষ্টার পর হত্যা করা হয়েছে। শুধু হত্যা করেই ক্ষান্ত দেননি প্রতিবেশী সোহেল রানা। স্ত্রী স্বপ্না আক্তারকে নিয়ে মরদেহ গুমের চেষ্টা করেন। আর সেজন্য মরদেহ কেটে টুকরোও করতে শুরু করেছিলেন। এসব কথা নিজেই আদালতে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন গ্রেপ্তার সোহেল ও স্বপ্না।

আইনি প্রক্রিয়া শেষে গতকাল বুধবার রামিসাকে দাফন করা হয়েছে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদীখানে। আদরের মেয়েকে হারিয়ে দিশাহারা বাবা আবদুল হান্নান মোল্লা। সামনে গণমাধ্যমের ক্যামেরা দেখেই দেশের বিচারব্যবস্থার ওপর সবটুকু ক্ষোভ যেন উগরে দিলেন। বললেন, ‘আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সামপল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্ট্যাম্প নিবেন? স্ট্যাম্পে লিখিত নিবেন? পারবেন না। আপনারা পারবেন না। এইটা বড়জোর ১৫ দিন। এরপর আরও কোনো বড় ঘটনা ঘটবে, এটা ধামাচাপা পড়ে যাবে। শেষ, শেষ এইটা। আমি তো দেখতেসি। আমার বয়স ৫৫ বছর।’

কী হয়েছিল ছোট্ট রামিসার সঙ্গে, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তা জানিয়েছেন অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাদের জবানবন্দি রেকর্ড করেন।

রামিসা হত্যার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা গতকাল আগামীর সময়কে জানিয়েছেন, রামিসা সকালের নাশতা শেষে বাসা থেকে বের হয়ে নিজ অ্যাপার্টমেন্টের মধ্যেই খেলছিল। সে সময় সোহেল রানা কৌশলে রামিসাকে বাসায় নিয়ে যান। নেশাগ্রস্ত সোহেল ধর্ষণের চেষ্টা করেন রামিসাকে। ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ গুম করার চেষ্টায় সোহেলকে সহায়তা করেন স্বপ্না। তবে গুমের চেষ্টায় ব্যর্থ হন তারা। পরে বাসার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল।

রামিসাহত্যাবিচারদাফনজবানবন্দিঅভিযুক্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise