Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১৩:০৯
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে বাসচাপায় নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন। ছবি: আগামীর সময়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের জানাজা ও দাফন জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে সম্পন্ন হয়েছে।

আজ শনিবার সকাল ৯টায় গোড়ারকান্দা এলাকায় মর্জিনা বেগম (২৫) ও তার ছেলে মোজাব্বিদ ইসলাম মিনানের (৫) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

এরপর সকাল ১০টায় দড়িহামিদপুর ভাটিপাড়া এলাকায় মোফাজ্জল হোসেন লেবু (৫৫) ও তার মা রাশিদা বেগমের (৮০) জানাজা শেষে তাদেরও দাফন করা হয়। মর্জিনা বেগম অন্তঃসত্ত্বা ছিলেন।

এর আগে শুক্রবার দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হন। নিহত অন্য তিনজন হলেন অটোরিকশাচালক সুজন মিয়া, আকরাম আলী ও তার স্ত্রী মমতাজ বেগম। তাদেরও নিজ নিজ এলাকায় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মোফাজ্জল হোসেন লেবু ও তার মা রাশিদা বেগমের জানাজায় জামালপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭, এক পরিবারেরই ৪ জন

০২ অক্টোবর ২০২৬

নিহতদের পরিবারের সদস্যরা জানান, মোফাজ্জল হোসেন গাজীপুরে টাইলসের কাজের ঠিকাদারি করতেন। শুক্রবার সকালে তিনি তার মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হন। বেলা সোয়া ১টার দিকে আকুয়া বাইপাস এলাকায় তাদের বহনকারী অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ এর সব যাত্রী নিহত হন।

স্বজনরা জানিয়েছেন, মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা ও নাতি মিনানকে কয়েক দিনের জন্য গাজীপুরে নিজের বাসায় নেওয়ার পরিকল্পনা ছিল মোফাজ্জালের।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল হক বলেছেন, ‘অত্যন্ত বেদনাদায়ক খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জামালপুর-ময়মনসিংহ সড়কে রাজীব পরিবহনের বাস চলাচল নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। এর আগে এই পরিবহনের বাস দুর্ঘটনায় জড়ানোর ঘটনাও ঘটেছে। দুর্ঘটনার কারণ ও বাস চলাচলের ব্যবস্থাপনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুব আলী নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন।

জামালপুরসড়ক দুর্ঘটনানিহতদাফন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের