Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সংসদ প্রাঙ্গণে চিরঘুমে জমির উদ্দিন সরকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ২১:১২
সংসদ প্রাঙ্গণে চিরঘুমে জমির উদ্দিন সরকার

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ প্রাঙ্গণে দাফন করা হয়েছে। দুই দফা জানাজা শেষে আজ রবিবার বিকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের নির্ধারিত চত্বরে রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

এর আগে তার মৃত্যুতে জাতীয় সংসদের অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। পরে এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত করা হয়।

আজ ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জমির উদ্দিন সরকার। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবনে তার জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণ প্লাজার পরিবর্তে সংসদ ভবনের মূল প্রবেশ টানেলে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান। বিএনপির পক্ষ থেকেও তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অন্যান্য হুইপ এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

পরে স্পিকার, বিএনপি মহাসচিব, বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও চিফ হুইপ সংক্ষিপ্ত বক্তব্যে তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

বিএনপির শোক কর্মসূচি

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল সোমবার দেশব্যাপী এক দিনের শোক কর্মসূচি পালন করবে বিএনপি। এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

সুপ্রিম কোর্টে অর্ধদিবস ছুটি

তার মৃত্যুতে আজ রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম দিনের দ্বিতীয়ার্ধে বন্ধ ছিল। আপিল বিভাগের চেম্বার কোর্টও বন্ধ রাখা হয়।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আলাদা শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ ছাড়া স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, 
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ জাগ্রত পার্টির প্রকৌশলী ইকরামুল হক খান, জাগপার খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত প্রমুখ শোক জানান।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে জমির উদ্দিন সরকার অষ্টম জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে তার জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর এবং পরে এলএলবি ডিগ্রি অর্জন করেন। এরপর লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় আইনজীবীদের অন্যতম ছিলেন তিনি। পরে জিয়াউর রহমানের গঠিত জাগদলে যোগ দেন। বিএনপি প্রতিষ্ঠার পর দলের স্থায়ী কমিটির সদস্য হন এবং আমৃত্যু ওই পদে দায়িত্ব পালন করেন।

জমির উদ্দিন সরকারসংসদদাফন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!