Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

জনসংখ্যার রিপোর্ট লেখা শিখতে বিদেশ যেতে চান ১৪০ কর্মকর্তা

হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:০৮
জনসংখ্যার রিপোর্ট লেখা শিখতে বিদেশ যেতে চান ১৪০ কর্মকর্তা

গ্রাফিকস: আগামীর সময়

একদিকে সরকারের কৃচ্ছ্রসাধনে নানা পদক্ষেপ, অন্যদিকে ৩ কোটি টাকা খরচে জনসংখ্যার রিপোর্ট লেখা শিখতে বিদেশ যেতে চান ১৪০ কর্মকর্তা। এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্টরা। তাদের তীব্র আপত্তির মুখে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এমন প্রস্তাব ফেরত পাঠানো হচ্ছে।

উন্নয়ন প্রকল্পে প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণ নতুন কিছু নয়। কারণে-অকারণে একটু সুযোগ পেলেই বিদেশে যান আমলারা— এ যেন একধরনের স্থায়ী সংস্কৃতিতে পরিণত হয়েছে। তবে কখনো কখনো এ ধরনের প্রস্তাব যাচাই-বাছাই পর্যায়ে আটকে যায় কমিশনে। কিন্তু অধিকাংশ সময় পার পেয়ে যায়। এভাবেই বছরের পর বছর সরকারি অর্থের অপচয় হচ্ছে নির্বিঘ্নে। যারা প্রস্তাব দেন, তাদের বিরুদ্ধে ন্যূনতম কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ধরা খেলে শুধু বলা হয় সংশোধন করে প্রস্তাব পাঠাতে। ফলে এমন ঘটনার পুনরাবৃত্তি থামছেই না।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় সারা বিশ্বে চলছে অর্থনৈতিক মন্দা। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। পরিস্থিতি মোকাবিলায় কৃচ্ছ্রসাধনে সরকার নিয়েছে নানা পদক্ষেপ। এরই মধ্যে সরকারি চাকরিজীবীদের গাড়ি কিনতে সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণ বন্ধ করা হয়েছে। পাশাপাশি সরকারের টাকায় বৈদেশিক প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশ নিতে পারবেন না সরকারি কর্মকর্তারা।

এ ছাড়া প্রকল্পের আওতায় গাড়ি কেনা ও নতুন ভবন নির্মাণও  বন্ধ আছে। আর সরকারি প্রতিটি ব্যয়ের ক্ষেত্রে ‘ভ্যালু ফর মানি’ নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে সীমিত সরকারি সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায়।

সরকারের এমন নিষেধাজ্ঞার পরও জনসংখ্যা-সংক্রান্ত প্রকল্পটিতে কর্মকর্তাদের প্রশিক্ষণের প্রস্তাব দেওয়ার বিষয়টি একধরনের অপরাধ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জানতে চাইলে পরিকল্পনা বিভাগের সাবেক সচিব মামুন-আল-রশীদ আগামীর সময়কে বললেন, ‘এ ধরনের প্রস্তাব যারা দেন, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা উচিত। পাশাপাশি কমিশনের পক্ষ থেকে কঠোর শাস্তির সুপারিশ দেওয়া জরুরি। মন্ত্রণালয়গুলো এসব সুপারিশ বিবেচনায় নিলে ভবিষ্যতে অহেতুক বিদেশ সফরসহ অন্যান্য অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব আসা বন্ধ হবে।’

পরিকল্পনা কমিশন সূত্র জানাচ্ছে, জনসংখ্যা ও পুষ্টির রিপোর্ট তৈরি শিখতে বিদেশে যেতে চান ১৩৫ কর্মকর্তা। সেই সঙ্গে বিদেশে উচ্চতর ডিগ্রি নিতে চান আরও পাঁচজন। এজন্য চাওয়া হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এমন উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। ‘জনসংখ্যা, গবেষণা ও প্রশিক্ষণ উন্নয়ন’ নামের এ প্রকল্প অনুমোদন পেলে বাস্তবায়ন করবে জাতীয় গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)।

সেই সঙ্গে ২০০ এসি কেনা এবং গবেষণা খাতে ৩০ কোটি টাকার প্রস্তাবও আছে এতে। গত ২২ জুন প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় প্রস্তাবের বিষয়ে জানতে চাওয়া হয় প্রকল্পসংশ্লিষ্টদের কাছে। শেষ পর্যন্ত সরকারি নির্দেশনা মেনে এ খাতগুলোয় যৌক্তিক পর্যায়ে বরাদ্দ ধরে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) সংশোধনের জন্য ফেরত পাঠানো হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১১৭ কোটি ৫৭ লাখ টাকা। প্রক্রিয়াকরণ শেষে অনুমোদন পেলে চলতি বছর থেকে শুরু হয়ে ২০২৮ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। প্রকল্পটি গ্রহণের কারণ হিসেবে বলা হয়েছে, জনস্বাস্থ্যবিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণের মানোন্নয়নে নিপোর্টের অধীন প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিই মূল উদ্দেশ্য।

জানা গেছে, পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসরীন জাহান পিইসি সভায় বিদেশ সফর বিষয়ে জানতে চান। জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি জানিয়েছেন, নিপোর্টের কর্মকর্তারা তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য এ ডিগ্রি গ্রহণে বিদেশ গমন করবেন।

কথা হয় প্রকল্পটি তৈরির দায়িত্বে নিয়োজিত নিপোর্টের কারিকুলাম বিশেষজ্ঞ নারায়ণ কুমার রায়ের সঙ্গে। তিনি আগামীর সময়কে বলেছেন, আমাদের ১৩০ জনের মতো নতুন কর্মকর্তা যোগ দিয়েছেন। এটি যেহেতু প্রশিক্ষণ ইনস্টিটিউট, সেহেতু কর্মকর্তারাই যদি প্রশিক্ষিত না হন তাহলে চলবে কীভাবে। এজন্যই এমন প্রস্তাব রাখা হয়েছিল। এ ছাড়া প্রকল্পটি যখন তৈরি হয়েছিল, তখন সরকারি বাধানিষেধ ছিল না। এখন পরিকল্পনা কমিশন যা সিদ্ধান্ত দেবে, সেটিই হবে।

এক প্রশ্নর জবাবে তিনি বললেন, নির্দিষ্ট কোনো দেশ ঠিক করা নেই। যদি অনুমোদন পায়, তারপর নির্ধারণ করা হবে।

সূত্রমতে, পিইসি সভায় আর্থসামাজিক অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) ড. শাহ মোহাম্মদ হেলাল উদ্দীন প্রকল্পে জিপ ও মিনিবাস কেনার প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন তোলেন। জবাবে নিপোর্টের প্রতিনিধি বলেছেন, ঢাকা এবং ঢাকার বাইরে প্রশিক্ষণ কেন্দ্রগুলোয়  প্রশিক্ষণার্থীদের পরিবহনের জন্য এসব জিপ ও মিনিবাস  প্রয়োজন। এ সময় হেলাল উদ্দীন বলেছেন, অর্থ বিভাগের জনবল কমিটির মতামত নিতে হবে এবং সে অনুযায়ী যানবাহন খাতের প্রস্তাব পুনর্গঠিত ডিপিপিতে সংযুক্ত করতে হবে।

২০০টি এসি কেনার  যৌক্তিকতা নিয়ে ওই সভায় প্রশ্ন তোলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) নাসরীন জাহান। তিনি বলেছেন, ঢাকার বাইরের প্রশিক্ষণকেন্দ্রগুলোর সাইজ একই রকম না হলে সবখানেই সমানসংখ্যক এসির প্রয়োজন নাও হতে পারে।

এ বিষয়ে নিপোর্টের প্রতিনিধি জানিয়েছেন, দেশব্যাপী ৩৫টি প্রশিক্ষণ সেন্টারে পর্যাপ্ত এসি নেই। প্রশিক্ষণ কক্ষগুলোয় চার-পাঁচটি ফ্যান থাকায় অতিরিক্ত শব্দ হয়। ফ্যানের শব্দ এবং অত্যধিক গরমে প্রশিক্ষণার্থীদের শিখন পরিবেশ নষ্ট হয়। এক্ষেত্রে এসি থাকলে প্রশিক্ষণ কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করা যায়। সভা থেকে বলা হয়েছে, এসির সংখ্যা যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আগামীর সময়কে বলেছেন, এমন প্রস্তাবকে ঢালাওভাবে দুর্নীতি বলা যাবে না। তবে খেয়াল রাখতে হবে সত্যিই বিদেশে প্রশিক্ষণের প্রয়োজন আছে কি না। তবে প্রশ্ন হলো, বাস্তবায়ন পর্যায়ে ঘটে দুর্নীতি, অনিয়ম ও অপচয়ের ঘটনা। কেননা, অনেক সময় দায়িত্বশীল মানুষকে পাঠানো হয় না। আবার যারা প্রশিক্ষণ নিয়ে আসেন, তারাও সেই জ্ঞান কাজে লাগান না। এ রকম ঘটনা ঘটছে। এ প্রকল্পের ক্ষেত্রেও আশঙ্কা থেকে যায়। ফলে পরিকল্পনা কমিশনের উচিত বিচার-বিশ্লেষণ করে অনুমোদন দেওয়া। 

জনসংখ্যাবিদেশআমলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়