- ২ মাস আগে(০৫:৪৭)

বেলিংহ্যামের জোড়ায় শেষ চারে ইংল্যান্ড
জুড বেলিংহ্যামের জোড়া গোলে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। নির্ধারিত সময়ে দুই দলের খেলা অমীমাংসীত থাকে ১-১ সমতায়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বেলিংহ্যাম গোল করে দলকে এগিয়ে দেন। ২০১৮ সালের পর আবার সেমিফাইনালে উঠতে পারল ইংল্যান্ড। বেলিংহ্যামের এই বিশ্বকাপে গোলসংখ্যা হয়েছে ৬। সেমিফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দলের বিপক্ষে।
- ২ মাস আগে(০৫:২৭)
তুলে নেয়া হল হলান্ডকে
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে নরওয়ের কোচ তুলে নিয়েছেন আর্লিং হলান্ডকে। তার জায়গায় নেমেছেন ইয়োর্গেন স্ট্র্যান্ড লারসেন। অর্থাৎ নরওয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারলে এই আসরে এখানেই শেষ হলান্ড অধ্যায়।
- ২ মাস আগে(০৫:২৬)
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে ইংল্যান্ড ২-১ নরওয়ে। ইংল্যান্ডের দুটো গোলই করেছেন জুড বেলিংহ্যাম। আর ১৫ মিনিটের খেলা বাকি আছে। এই সময়ে নরওয়ে সমতা ফেরালে খেলা গড়াবে টাইব্রেকারে।
- ২ মাস আগে(০৫:১৫)

বন্ধুর গোলে বন্ধুর অবদান
মরগান রজার্স আর জুড বেলিংহ্যাম, একদম ছোটবেলা থেকেই ভাল বন্ধু। তাদের বন্ধুত্বের নিদর্শন দেখল মিয়ামি স্টেডিয়াম। মরগান বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নিয়েছিলেন, একটু নিচু হয়ে যাওয়া বলটা ধরতে গিয়ে ফস্কালেন নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ড। ফিরতি বলটা পেয়ে গেলেন পোস্টের সামনে দাঁড়ানো বেলিংহ্যাম, তাকে কে আটকায়! মেক্সিকোর পর নরওয়ের বিপক্ষেও জোড়া গোল বেলিংহ্যামের। এই বিশ্বকাপে আধ ডজন গোল হয়ে গেল এই রিয়াল মাদ্রিদ তারকার।
- ২ মাস আগে(০৫:০৩)
বেলিংহ্যামের গোল
৯২ তম মিনিটে বেলিংহ্যামের গোল। ইংল্যান্ড ২-১ নরওয়ে
- ২ মাস আগে(০৪:৩৫)

৯০ মিনিট শেষে ১-১ সমতা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে
মিয়ামিতে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। ম্যাচে ১-১ সমতা, ফল নিষ্পত্তির জন্য খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। ১৫ মিনিট করে এখন দুই অর্ধে খেলা হবে, এতেও ফল নিষ্পত্তি না হলে পেনাল্টি শুট আউটে হবে টাইব্রেকার।
- ২ মাস আগে(০৪:২১)

দ্বিতীয় পানি পানের বিরতিতেও সমতা
৬৮ মিনিটে ম্যাচের দ্বিতীয় ও দ্বিতীয়ার্ধের জন্য নির্ধারিত পানি পানের বিরতির সংকেত দিয়েছেন রেফারি। স্কোরলাইন এখনো ১-১। নরওয়ের একটি গোল ভিএআর এর মাধ্যমে বাতিল করা হয়েছে। কারণ কর্নারের কিক এর আগে হালান্ড ফাউল করেছিলেন। নরওয়ে দুটো বদল এনেছে একাদশে, ইংল্যান্ড অ্যান্টনি গর্ডনকে তুলে নামিয়েছে জেমস রিসকে।
- ২ মাস আগে(০৪:১৭)

নরওয়ের গোল ভিএআরে বাতিল
৫৫ মিনিট-কর্নারে জটলা থেকে করা নরওয়ের গোল ভিএআরে বাতিল হয়ে গেছে কর্নার কিকের আগে আর্লিং হলান্ডের ফাউলের কারণে।
- ২ মাস আগে(০৩:৪৯)

প্রথমার্ধ শেষে ইংল্যান্ড ১-১ নরওয়ে ১
প্রথমার্ধ শেষে মিয়ামিতে ১-১ সমতা। কোয়ার্টার ফাইনালে আগে গোল করে এগিয়ে গিয়েছিল নরওয়ে, তবে প্রথমার্ধ শেষের মিনিট তিনেক আগে, ইনজুরি সময়ে (৪৫+২) মিনিটে বেলিংহ্যামের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। বিরতির বাঁশির ঠিক আগে আগে হ্যারি কেইন গোল করলেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। শরীরের সামান্য একটু অংশ সামনে ঝুঁকে থাকায় গোল বাতিল হয়ে যায় কেইনের।
- ২ মাস আগে(০৩:৪৪)
বেলিংহ্যামের গোলে সমতা
জুড বেলিংহ্যামের গোলে সমতায় ইংল্যান্ড। প্রথমার্ধের ইনজুরি সময়ে, ৪৫ মিনিটের সঙ্গে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৪৫+২) বেলিংহ্যামের গোলে ইংল্যান্ড সমতা ফেরাল কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধ শেষের কয়েক মিনিট আগে।
- ২ মাস আগে(০৩:৪১)

শোয়ার্ডেলপের প্রথম গোলই বিশ্বকাপে
নরওয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ম্যাচে। আন্দ্রেয়াস শোয়ার্ডেলপের এক দুর্দান্ত গতির শটে বল পোস্টে লেগে জালে জড়াল! ব্রাজিলের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করার পর, ২২ বছর বয়সী এই তারকা এবার উপহার দিলেন এক নিখুঁত ফিনিশিং! আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই তার প্রথম গোল।
- ২ মাস আগে(০৩:২৭)
নরওয়ের গোল
৩৬ মিনিটে আন্দ্রেয়াস শোয়ার্ডেলপের গোল থেকে এগিয়ে গেল নরওয়ে। স্কোরলাইন নরওয়ে ১-ইংল্যান্ড ০
- ২ মাস আগে(০৩:২৫)
প্রথম পানি পানের বিরতিতে গোলশুন্য ম্যাচ
প্রথমার্ধের ২৩ মিনিটের মাথায় প্রথম পানি পানের বিরতির সংকেত দিয়েছেন রেফারি। ম্যাচ এখনো গোলশুন্য।
- ২ মাস আগে(০৩:০২)

মিয়ামিতে মুখোমুখি কেইন-হল্যান্ড
মিয়ামিতে কিক অফ হয়ে গেল ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচের। বিশ্বকাপ খেলে দেশে ফিরে মৃত্যুবরণ করা দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেইডেন অ্যাডামসের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালনের পর শুরু হয়েছে খেলা
Invalid date
বেলিংহ্যামের জোড়ায় শেষ চারে ইংল্যান্ড



