Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আবহাওয়া

সক্রিয় বৃষ্টিবলয় ‘ধারা’, আজও অতিভারী বর্ষণের আভাস

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:৪৪
সক্রিয় বৃষ্টিবলয় ‘ধারা’, আজও অতিভারী বর্ষণের আভাস

সংগৃহীত ছবি

দেশ জুড়ে সক্রিয় থাকা বৃষ্টিবলয় ‘ধারা’র প্রভাবে আজও দেশের ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও একটানা ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আজ রবিবার বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য। গত ৫ জুলাই থেকে শুরু হওয়া এই বৃষ্টিবলয়টি আগামীকাল ১৩ জুলাই পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

আবহাওয়া পূর্ভাবাসে বলা হয়েছে, আজ দেশের অনেক এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মূলত মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় এলাকায় মেঘের আধিক্য বেশি দেখা যাবে।

এর মধ্যে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় মেঘের পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

অন্যদিকে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির কারণে দেশের অধিকাংশ এলাকার তাপমাত্রা মোটামুটি আরামদায়ক থাকবে। তবে খুলনা ও বরিশাল বিভাগসহ দেশের কিছু এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃষ্টির বিরতিকালীন সময়ে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আজ দিনের আকাশে স্থানভেদে ১ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত সূর্যের কিরণ দেখা যেতে পারে, তবে দেশের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে রোদের দেখা মেলার সম্ভাবনা কম।

এদিকে, উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফরিদপুরে, ১১৪ মিলিমিটার। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমারখালীতে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা না থাকলেও বৃষ্টির আগে কিছুটা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাতের আশঙ্কা থাকায় মেঘের গর্জন শুনলে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি জুলাই মাসের শেষার্ধে (তৃতীয় বা চতুর্থ সপ্তাহে) দেশে পরবর্তী বৃষ্টিবলয় তৈরি হতে পারে।

আজ ১২ জুলাই ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। আজ দিনের দৈর্ঘ্য ১৩ ঘণ্টা ৩০ মিনিট।

আবহাওয়াজাতীয়বৃষ্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’