আগামীর সময় বিশ্বকাপ ২০২৬
আগামীর সময় বিশ্বকাপ ২০২৬
আগামীর সময়

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

  • আগামীর সময়
  • হোম
  • ম্যাচ
  • কুইজ
  • প্রশ্ন

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

←বিশ্বকাপ হোম

সেমিফাইনাল
সম্পন্ন
FRAফ্রান্স
রাত ১:০০ টা
০-২
finished
ESPস্পেন

তারিখ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

সময়

01:00:00

ভেন্যু

ডালাস

ম্যাচ কমেন্টারি

মোট ১২ টি
  • ১৫ জুলাই ২০২৬, ০২:৫২
    ফরাসি দম্ভ চূর্ণ করে ফাইনালে স্পেন
    ফরাসি দম্ভ চূর্ণ করে ফাইনালে স্পেন

    এই দিনটির অপেক্ষা ঠিক ১৬ বছরের। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শিরোপা মঞ্চে পা রেখেছিল স্পেনের সোনালী প্রজন্ম। সেবার নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয় লা রোসারা। এরপর থেকেই শুরু অপেক্ষার। একে একে তিনটি বিশ্বকাপে ফুটবল দুনিয়া দেখেছে স্পেনের ফুটবলের পতন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব পাড় করা গেলেও বেশিদূর এগুতে পারেনি, শেষ-১৬ থেকেই ফিরতে হয়েছে। এবার লুইস দে লা ফুয়েন্তের অধীনে বদলে যাওয়া এক স্পেনকে দেখলো বিশ্ববাসী। ফরাসি দম্ভ চূর্ণ করে তারা পা রেখেছে বিশ্বকাপের ফাইনালে। কিলিয়ান এমবাপ্পের দলকে ২-০ ব্যবধানে হারিয়ে এবার বিশ্বজয়ের অপেক্ষায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

    টানা তিন ম্যাচে ফ্রান্সকে হারাল স্পেন। ২২ মিনিটে মিকেল ওয়ারসাবালের পেনাল্টি গোলে লিড নিয়েছিল স্পেন। সেই লিড ধরে রেখে বিরতিতে যায় তারা। ফ্রান্সের আগ্রাসি আক্রমণভাগকে মাঝমাঠ থেকেই অকার্যকর করার কৌশলে নেমেছিল স্পেন। রোদ্রির নেতৃত্ব স্প্যানিয়ার্ড মিডফিল্ড খেলেছে ছকে বাঁধা ফুটবল। সহযাত টিকিটাকা নয়, বল পজেশন ধরে রেখে তারা আক্রমণে গেছে। তাতেই দিশেহারা ফ্রান্স। চার ফরোয়ার্ড নিয়ে নেমেও তারা সুবিধা করতে পারেনি।

    বিরতি থেকে ফিরে কেবল ঘর সামলানোয় মনযোগ দেয়নি স্পেন। বরং মাঝমাঠের আধিপত্য ধরে রেখে তারা চেয়েছে ব্যবধান বাড়াতে। ৫৮ মিনিটে ব্যবধান ঠিকই বাড়িয়ে নেয় দলটি। দানি ওলমোর সাজানো বলকে গোলের ঠিকানায় পাঠান পেদ্রো পারো। বাকিটা সময় একই তালে এবং একই কৌশলে খেলে ফরাসিদের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে জয় তুলে নেয় স্পেন।

    রেকর্ড ২৬তম বিশ্বকাপ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দাঁড়ানো দিদিয়ের দেশম আরেকবার কৌশলের লড়াইয়ে হার মানলেন চৌকস লুইস দে লা ফুয়েন্তের কাছে। এর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশন্স লিগে হার মানা দেশম বিশ্বকাপের মঞ্চে ভাগ্য বদলাতে পারেননি। তাই ২০১৮ ও ২০২২ ফাইনাল খেলা ফরাসিদের এবার বাড়ি ফিরতে হচ্ছে আগেভাগেই।

    সোমবার নিউ জার্সি স্টেডিয়ামে হবে ফাইনাল। স্পেন এখন অপেক্ষায় থাকবে শিরোপা মঞ্চে তাদের প্রতিপক্ষের। বুধবার আটলান্টায় অপর সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

ম্যাচ কমেন্টারি

মোট ০টি

এখনো কোনো কমেন্টারি যোগ করা হয়নি।

ম্যাচ শুরু হলে আপডেট এখানে দেখা যাবে।

  • ১৫ জুলাই ২০২৬, ০২:৪৯
    ফ্রান্সের হাতে আর সাত মিনিট

    নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। চলছে যোগ করা সাত মিনিটের খেলা। এই  সময়ে কী পারবে ফ্রান্স ম্যাচে ফিরতে? নাকী ২০১০ সালের পর প্রথম বিশ্বকাপের ফাইনালে পা রাখবে স্পেন?

  • ১৫ জুলাই ২০২৬, ০২:৩৯
    বিদায়ের শেষ সীমায় এমবাপ্পে
    বিদায়ের শেষ সীমায় এমবাপ্পে

    আট গোল করে গোল্ডেন বুট জয়ের জোড় দাবীদার ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের আরেকটি স্বপ্নের ফাইনাল খেলা এখন অনেকটাই  অনিশ্চিত। তাই মেজাজ হারিয়ে ৮৬ মিনিটে দেখলেন হলুদ কার্ড। এ ম্যাচে নিজেকে এখনও মেলে ধরতে পারেননি ফরাসি রাজা। স্পেনের শক্ত ডিফেন্স বলতে গেলে বোতলবন্দী করেই রেখেছে তাকে। 

    আজ দিনটি হয়তো তার নয়। 

  • ১৫ জুলাই ২০২৬, ০২:২১
    মাঠে মিকেল মেরিনো

    ৭৭ মিনিটে মাঠে এলেন আগের দুই নক-আউট ম্যাচে স্পেনের জয়ের নায়ক মিকেল মেরিনো। দানি ওলমোর পরিবর্তে তাকে মাঠে পাঠান স্পেন কোচ। এ ম্যাচেও কী স্পেনের লিড বাড়াবেন মেরিনো?

  • ১৫ জুলাই ২০২৬, ০২:০৬
    ব্যবধান বাড়ালেন পেদ্রো পারো

    ৫৮ মিনিটে স্পেনের লিড বাড়ান পেদ্রো পারো। দানি ওলমোর পাস ধরে ফরাসি রক্ষণ ভেঙে বক্সে ঢুকে মাইক মানিয়োঁকে পরাস্ত করে জাল খুঁজে নেন পারো।

    ফ্রান্সের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল এখন অনেক দূরের পথ।

  • ১৫ জুলাই ২০২৬, ০১:৫৩
    আদ্রিয়েঁ রাবিয়োকে বেঞ্চে রেখে নেমেছে ফ্রান্স

    প্রথমার্ধের শুরুর দিকে হলুদ কার্ড দেখা মিডফিল্ডার আদ্রিয়েঁ রাবিয়োকে বেঞ্চে পাঠিয়ে মানু কোনেকে দিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

  • ১৫ জুলাই ২০২৬, ০১:৩২
    পিছিয়ে থেকে বিরতিতে ফ্রান্স
    পিছিয়ে থেকে বিরতিতে ফ্রান্স

    আক্রমনাত্মক ফুটবল খেলেও স্পেনের গোল দরজা খুলতে পারেনি ফ্রান্স। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে কৌশলী ফুটবল খেলে আগ্রাসী ফরাসি আক্রমণভাগকে ভয়ঙ্কর হতে দেয়নি স্পেন। 

    লামিন ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে ওয়ারসাবাল গোল করেন ২২ মিনিটে। সেই লিড ধরে রেখে সাজঘরে ফিরেছে স্পেন। 

    ফ্রান্সকে ম্যাচে ফিরতে হলে দ্বিতীয়ার্ধে চিড় ধরাতে হবে স্পেনের সমন্বিত রক্ষণে। সেটা করতে প্রথমেই তাদের জিততে হবে মাঝমাঠের ডুয়েলগুলো, যেখানে অনেকটাই তারা পিছিয়ে ছিল প্রথমার্ধে। 

  • ১৫ জুলাই ২০২৬, ০১:২৩
    ব্যথা পেয়ে মাঠ ছাড়লেন সালিবা
    ব্যথা পেয়ে মাঠ ছাড়লেন সালিবা

    ৩০ মিনিটে বড় ধাক্কা ফরাসি শিবিরে। ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয়েছে অন্যতম ডিফেন্ডার উইলিয়াম সালিবাকে। আর জায়গায় আসেন মাকসোস ল্যাখোয়া।

  • ১৫ জুলাই ২০২৬, ০১:২২
    ওয়ারসাবাল এগিয়ে নিলেন স্পেনকে
    ওয়ারসাবাল এগিয়ে নিলেন স্পেনকে

    ২২ মিনিটে মিকেল ওয়ারসাবালের সফল পেনাল্টি গোলে লিড নিয়েছে স্পেন। 

    এখন চলছে পানির পানের বিরতি

  • ১৫ জুলাই ২০২৬, ০১:০১
    পেনাল্টি আদায় করে নিলেন লামিন ইয়ামাল

    ধারার বিপরীতে পেনাল্টি পেয়েছে স্পেন। 

    ২০ মিনিটে বক্সের ভেতরে একটি বল ক্লিয়ার করতে গিয়ে লুকাস দিনিয়ার লাথি বসিয়ে দেন আক্রমণে ওঠা লামিন ইয়ামাল। রেফারি পেনাল্টির বাঁশি বাজান 

  • ১৫ জুলাই ২০২৬, ০০:৫৯
    শুরু ফ্রান্স-স্পেন দ্বৈরথ
    শুরু ফ্রান্স-স্পেন দ্বৈরথ

    ডালাস স্টেডিয়ামে বাজলো বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের শুরুর বাঁশি। দুইরের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি একবারের বিশ্বসেরা স্পেন। 

  • ১৪ জুলাই ২০২৬, ২৩:৫৫
    ফ্রান্সের একাদশে চুয়ামেনি

    সেমিফাইনালে ফ্রান্সের একাদশে দুটি পরিবর্তন। একাদশে ফিরেছেন ওরেলিয়েঁ চুয়ামেনি। তিনি খেলবেন মানু কোনের জায়গায়। আক্রমণভাগেও এসেছে বদল। দেজিরে দুয়ের জায়গায় খেলবেন ব্রাডলি বার্কোলা।

    স্পেনের একাদশে কোনো পরিবর্তন নেই। কোয়ার্টার ফাইনালের একাদশের ওপরই আস্থা রেখেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

    ফ্রান্স একাদশ: মাইক মেনিয়োঁ; লুকাস দিনিয়া, দাইয়ু উপামেকানো, জুল কুন্দে, উইলিয়াম সালিবা; ওরেলিয়েঁ চুয়ামেনি, আদ্রিয়েঁ রাবিয়ো, মাইকেল ওলিসে; উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, ব্রাডলি বার্কোলা।

    স্পেন একাদশ: উনাই সিমন; পেদ্রো পোরো, আইমেরিক লাপোর্তে, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া; আলেক্স বায়েনা, রোদ্রি, ফাবিয়ান রুইস; দানি ওলমো, লামিন ইয়ামাল, মিকেল ওয়ারসাবাল।