Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:৪৮
একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

সিয়াম আহমেদ

অভিনয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে প্রশিক্ষণ নিয়েছেন সিয়াম আহমেদ। তার নতুন সিনেমা ‘আন্ধার’ মুক্তির অপেক্ষায়। বিশ্বকাপে তার পছন্দের দল স্পেন। সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান

হঠাৎ করে অভিনয়ের প্রশিক্ষণ নিলেন। কারণ কী?

যেকোনো অভিনেতা যখন একটানা কাজ করতে থাকেন, তখন একটা সময় এসে মনে হয় এখনো অনেক কিছু শেখার আছে। আমার ক্ষেত্রেও ঠিক সেটিই হয়েছে। ‘আন্ধার’ সিনেমার শুটিংয়ের সময় গাজী রাকায়েত স্যারের সঙ্গে বিভিন্ন আইডিয়া শেয়ার করতাম। তখনই আমার মনে হয়েছিল, স্যারের কাছ থেকে শেখার মতো অনেক কিছু আছে। সবসময়ই মনে হয়, আমাদের সিনিয়র শিল্পীরা প্রত্যেকেই একেকজন লিভিং ইনস্টিটিউশন। তাদের অভিজ্ঞতা থেকে যতটা সম্ভব শেখার চেষ্টা করা উচিত। নিজেও টানা অনেক দিন কাজ করেছি।

তাই নিজের জন্য একটা রিস্টার্ট, একটা রিফ্রেশের প্রয়োজনও অনুভব করছিলাম। অভিনয়ের ক্র্যাফটকে আরও গভীরভাবে বুঝতে চাইছিলাম। কীভাবে একটি চরিত্রকে আরও বিশ্বাসযোগ্য করে তোলা যায়, কীভাবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা যায়— এসব বিষয় নিয়ে ভাবছিলাম। সেখান থেকে রাকায়েত স্যারের সঙ্গে এই শেখার যাত্রা শুরু।

আমাদের ক্লাসগুলোও ছিল অনেকটা পারস্পরিক শেয়ারিংয়ের মতো। শুধু শেখা নয়, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করতাম। তিনি আমাকে অনেক স্নেহ করেন, আমি তাকে ভীষণ শ্রদ্ধা করি। একটি সুন্দর, বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হয়েছে। সিনিয়রদের কাছ থেকে এমন আন্তরিক সহযোগিতা এবং শেখার সুযোগ পাওয়া আমার কাছে সত্যিই আশীর্বাদের মতো।

যতদূর জানি ‘আন্ধার’ সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। বর্তমান অবস্থা কী?

‘আন্ধার’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে আমার ডাবিং শেষ করেছি। ভিএফএক্সের কাজ হচ্ছে মুম্বাইয়ে, এডিটিংয়ের কাজ চলছে বাংলাদেশে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিগগির সিনেমাটির প্রচার শুরু হবে বলে জেনেছি।

দর্শকের মতো সিনেমাটি নিয়ে আমিও ভীষণ রোমাঞ্চিত। হরর ও সুপার ন্যাচারাল ঘরানায় এ ধরনের কাজ দেশীয় চলচ্চিত্রে খুব একটা দেখা যায়নি। আমার বিশ্বাস, এ সিনেমায় দর্শকের জন্য দারুণ কিছু চমক অপেক্ষা করছে।

‘জংলি’ ও ‘রাক্ষস’— দুই সিনেমাই ব্যবসাসফল হয়েছে। এগুলো আপনার মনের খোরাক কতটা মিটিয়েছে?

‘জংলি’ আমাকে দেশ-বিদেশের অসংখ্য দর্শকের ভালোবাসা এনে দিয়েছে, এখনো পাচ্ছি। বিশ্বাস করি, আজীবন এই কাজের জন্য মানুষের ভালোবাসা পেয়ে যাব। অন্যদিকে, ‘রাক্ষস’-এ দর্শক আমাকে একেবারে ভিন্ন এক আঙ্গিকে দেখেছেন। সেই রূপও তারা আন্তরিকভাবে গ্রহণ করেছেন।

যে টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখে সিনেমাটি নির্মাণ করা হয়েছিল, তাদের কাছ থেকে খুব ইতিবাচক সাড়া পেয়েছি। বিশেষ করে অনেকেই আমাকে আবারও এমন অ্যাকশনধর্মী চরিত্রে দেখতে চেয়েছেন। দর্শকের কাছ থেকে নানা ধরনের প্রতিক্রিয়া ও ভালোবাসা পাওয়া একজন শিল্পী হিসেবে আমাকে আরও অনুপ্রাণিত করে।

ছোট পর্দায় আপনার ‘চকলেট বয়’ ইমেজ ছিল। বড় পর্দায় সেই ইমেজ খুব একটা পাওয়া যায়নি। কারণ কী?

নির্দিষ্ট কোনো ‘ইমেজ’ তৈরি করার কথা ভেবে কাজ হাতে নিই না। যে গল্প বা চরিত্র আমার অভিনেতা সত্তাকে সবচেয়ে বেশি আলোড়িত করে, সেটিই করার চেষ্টা করি। সত্যি বলতে, কখনোই নিজেকে ‘চকলেট বয়’ ইমেজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইনি। প্রেমের গল্প তুলনামূলক কম করেছি। কারণ, সেরকম গল্প খুব বেশি পাইনি। তবে যারা আমাকে আবারও রোমান্টিক চরিত্রে দেখতে চান, তাদের জন্য একটি সুখবর আছে। আগামী বছর একটি ভালোবাসার গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হবো।

এখন কী কী কাজ নিয়ে ব্যস্ত? নতুন কোনো সিনেমা বা ওটিটি প্রজেক্টের কাজ চলছে?

‘আন্ধার’ তো এ বছরই মুক্তি পাচ্ছে। আগামী বছর একটি সুন্দর ভালোবাসার গল্প নিয়ে দর্শকের সামনে আসব। সিনেমাটির প্রযোজক ও পরিচালক শিগগির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে আশা করছি। এ ছাড়া আরও কয়েকটি দারুণ প্রকল্প নিয়ে আলোচনা চলছে এবং কিছু কাজ পাইপলাইনে রয়েছে। সবকিছু চূড়ান্ত হলেই দর্শকের সঙ্গে সুখবরগুলো ভাগাভাগি করব।

আপনার প্রিয় দল স্পেন শেষ চারে উঠেছে। দলটির সম্ভাবনা কতটা দেখছেন?

স্পেন সবসময়ই শক্তিশালী একটি দল। তাদের একটা বৈশিষ্ট্য হলো, বড় টুর্নামেন্টের শুরুতে তারা অনেক সময় নিজেদের ছন্দ খুঁজে পেতে একটু সময় নেয়। কিন্তু একবার গুছিয়ে উঠতে পারলে তারা ভয়ংকর প্রতিপক্ষ হয়ে ওঠে। অবশ্যই চাই এবং আশা করি, এবার শিরোপা স্পেনের হাতেই উঠবে। তবে ফ্রান্স আর আর্জেন্টিনাকেও শক্তিশালী দাবিদার মনে করি।

সিয়াম আহমেদসাক্ষাৎকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?