ভক্তদের বিশ্বরেকর্ড
বিনোদন ডেস্ক

সংগৃহীত ছবি
লন্ডনের হাইড পার্কে অনুষ্ঠিত বিএসটি উৎসবে গায়ক-র্যাপার পিটবুল ও তার ভক্তরা নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন।
পিটবুলের স্বাক্ষরধর্মী স্যুট, সানগ্লাস ও বল্ড ক্যাপ পরে ২২ হাজার ১৪১ জন ভক্ত একত্র হন, যা বিশ্বের সবচেয়ে বড় ‘বল্ড ক্যাপ’ সমাবেশ হিসেবে স্বীকৃতি পায়।
রেকর্ড গড়ার পর পিটবুল বলেন, ‘কে ভেবেছিল, কিউবান অভিবাসী পরিবারের একজন লন্ডনে এসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে!’ লন্ডনের প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও ভক্তরা উৎসাহের সঙ্গে এই আয়োজনে অংশ নেন।




