বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান
আগামীর সময় প্রতিবেদক

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে
দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ বিদেশে বসে চক্রান্ত করছে দাবি করে তা ঠেকাতে চব্বিশের জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, ‘চব্বিশে আমরা যেভাবে তাদের বিতাড়িত করেছি, সেই চব্বিশের চেতনায় তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই।’
গত কয়েকদিনে দেশ নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করে আজ বুধবার ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে একথা বলেন তারেক রহমান।
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখছেন না বলে জানান বিএনপি চেয়ারম্যান। কার্যক্রম নিষিদ্ধ দলটিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যায়িত করেন তিনি।



