আগামীর সময় বিশ্বকাপ ২০২৬
আগামীর সময় বিশ্বকাপ ২০২৬
আগামীর সময়

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

  • আগামীর সময়
  • হোম
  • ম্যাচ
  • কুইজ
  • প্রশ্ন

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

←বিশ্বকাপ হোম

কোয়ার্টার ফাইনাল
সম্পন্ন
ARGআর্জেন্টিনা
সকাল ৭:০০ টা
৩-১
finished
SUIসুইজারল্যান্ড

তারিখ

রবিবার, ১২ জুলাই ২০২৬

সময়

07:00:00

ভেন্যু

কানসাস সিটি

ম্যাচ কমেন্টারি

মোট ১২ টি
  • ১২ জুলাই ২০২৬, ০৯:৪৩
    সুইস বাধা পেড়িয়ে সেমিফাইনালে মেসিরা
    সুইস বাধা পেড়িয়ে সেমিফাইনালে মেসিরা

    সুইজারল্যান্ড বাধা পেড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ২০২২ বিশ্বকাপজয়ীরা ৩-১ গোলে হারিয়েছে সুইসদের।

    আগের পাঁচ ম্যাচে আট গোল করে কিলিয়ানএমবাপ্পের সঙ্গে গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে থাকা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এ ম্যাচে গোল না পেলেও ম্যাক অ্যালিস্টারকে দিয়ে দলের প্রথম গোল করিয়েছিলেন। 

    পরে নিজে বেশ ক'বার চড়াও হয়ে অবশ্য সুইসদের পোস্টের দেখা পাননি। তবে মেসির গোল না পাওয়ার ম্যাচে ঠিকই দলকে সেমিফাইনালে নিয়ে যেতে জ্বলে উঠেছেন আক্রমণভাগে তার দুই সঙ্গী হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস।

    ১০ মিনিটে মেসির কর্নারে আলিস্টারের হেডে লিড নেয় আর্জেন্টিনা। ৬৭ মিনিটে সেই গোল পরিশোধ করেন দান এনদোয়। সুইসরা এর চার মিনিট বাদেই দশজনের দলে পরিনত হয়। দলটির অন্যতম মিডফিল্ডার ব্রেল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে আর্জেন্টিনার আক্রমণ গোছানোর কাজটা সহজ হয়েছিল। যদিও তারা নির্ধারিত ৯০ মিনিটে পায়নি গোলের দেখা। তবে ১১২ মিনিটে আলভারেস অসাধারণ গোলে আর্জেন্টিনার লিড পুনরুদ্ধার করেন। আর বদলী লাউতারো শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে দলের জন্য নিশ্চিত করেন সুযোগ সন্ধানী গোলে।

    এর আগে মায়ামিতে নরওয়েকে জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। ১৬ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে মেসিদের সামনে এখন ইংল্যান্ড। আগের দিন, অর্থাৎ ১৫ জুলাই প্রথম সেমিফাইনালে অল-ইউরোপিয়ান দ্বৈরথে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। 

  • ১২ জুলাই ২০২৬, ০৯:৩৪
    লাউতারো মার্তিনেস ৩-১ করলেন

ম্যাচ কমেন্টারি

মোট ০টি

এখনো কোনো কমেন্টারি যোগ করা হয়নি।

ম্যাচ শুরু হলে আপডেট এখানে দেখা যাবে।

অতিরিক্ত সময়ের স্টপেজ টাইমে প্রতি আক্রমণ থেকে গোল করে আর্জেন্টিনার জয় অনেকটাই নিশ্চিত করলেন লাউতরো মার্তিনেস। বদলী থিয়াগো আলমাদার শট সুইস কিপার রুখে দিলে ফিরতি বল পোস্টে জড়ান বদলী লাউতরো। 

আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াই অনেকটাই নিশ্চিত বিশ্ব চ্যাম্পিয়নদের।

  • ১২ জুলাই ২০২৬, ০৯:১৬
    আলভারেস জাদুতে আর্জেন্টিনা এগিয়ে
    আলভারেস জাদুতে আর্জেন্টিনা এগিয়ে

    অসাধারণ গোল!!!

    ১১২ মিনিটে এলো কাঙ্ক্ষিত সেই গোল। অসাধারণ গোলে আর্জেন্টিনার লিড পুনরুদ্ধঅর করলেন জুলিয়ান আলভারেস। বদলী মানুয়াল লোপেজের কাটব্যাক পেয়ে বক্সের বেশ বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন আলভারেস। এই বিশ্বকাপে প্রথম গোলে দি মারিয়া হওয়ার পথে এই ফরোয়ার্ড। 

  • ১২ জুলাই ২০২৬, ০৯:০০
    আজ কে হবেন দি মারিয়া?
    আজ কে হবেন দি মারিয়া?

    ২০১৪ বিশ্বকাপের শেষ ষোল-র ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও সুইজারলান্ড। নির্ধারিত সময় গোলশূণ্য থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচ ভাগ্য যখন টাইব্রেকারের দিকে গড়াচ্ছিল, তখনই জ্বলে উঠে আর্জেন্টিনাকে জেতান আনহেল দি মারিয়া। ১১৮ মিনিটে করেন মহা মূল্যবান গোলটি। 

    এবার বিশ্বকাপে নেই দি মারিয়া। এ ম্যাচেও নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়েছে সমতায়। চলছে অতিরিক্ত সময়ের খেলা। দি মারিয়ার মতো আজ কে হবেন আর্জেন্টিনার ত্রাতা?

  • ১২ জুলাই ২০২৬, ০৮:৩৪
    ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে
    ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

    দশম মিনিটে ম্যাক আলিস্টারের গোলে পাওয়া লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ৬৭ মিনিটে দান এনদোয় গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান। এর পরপরই দশজনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। ১-১ সমতায় শেষ হয়েছে নির্ধারিত ৯০ মিনিটের খেলা। শেষ দিকে প্রচন্ড চাপ প্রয়োগ করেও আর্জেন্টিনা পারেনি লিড পুনরুদ্ধার করতে।

    তাই ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে দশজনের সুইজারল্যান্ড কী পারবে মেসিদের আটকে রেখে ম্যাচের ভাগ্য টাইব্রেকারে নিয়ে যেতে?

  • ১২ জুলাই ২০২৬, ০৮:৩০
    দশ জনের দলে পরিণত সুইজারল্যান্ড
    দশ জনের দলে পরিণত সুইজারল্যান্ড

    লালকার্ড!!!

    ৭২ মিনিটে দশ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। দলের অন্যতম ফরোয়ার্ড ব্রেল এমবোলোকে ফাউনালের অভিনায় করায় ভিএআর-চেক-এর পর রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখান। চোখের জলে মাঠ ছাড়তে হয় এই ফরোয়ার্ডকে। 

    ম্যাচে সমতায় ফেরার পরপরই বড় ধাক্কা নেমে আসে সুইস শিবিরে।

  • ১২ জুলাই ২০২৬, ০৮:০৬
    দান এনদোয়ের গোলে সুইসদের সমতা
    দান এনদোয়ের গোলে সুইসদের সমতা

    দুই মিনিটে সুইজারল্যান্ডের গোলের দুটি ভালো চেষ্টা রুখে দিয়েছিলেন আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। তবে চাপ ধরে রেখে ঠিকই ম্যাচে ফিরেছে সুইসরা। ৬৭ মিনিটে দান এনদোয় বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ডানপায়ের কোনাকুনি শটে এমি মার্তিনেসকে পরাস্ত করেন। 

    ম্যাচে এখন ১-১ সমতা।

  • ১২ জুলাই ২০২৬, ০৭:৫১
    সেমিফাইনাল থেকে ৪৫ মিনিট দূরে আর্জন্টিনা
    সেমিফাইনাল থেকে ৪৫ মিনিট দূরে আর্জন্টিনা

    বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করতে আর ৪৫ মিনিট সুইজারল্যান্ডের বিপক্ষে লিড ধরে রাখতে হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। 

    শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।

  • ১২ জুলাই ২০২৬, ০৭:২৭
    আর্জেন্টিনা প্রথমার্ধে এগিয়ে

    মেসির কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছিলেন ম্যাক আলিস্টার। দশ মিনিটে পাওয়া সেই লিড ধরে রেখে বিরতিতে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

  • ১২ জুলাই ২০২৬, ০৭:১১
    অধরা গোল্ডেন বুট জিততে পারবেন মেসি?
    অধরা গোল্ডেন বুট জিততে পারবেন মেসি?

    এই বিশ্বকাপে মেসির দ্বিতীয় অ্যাসিস্ট। আগের পাঁচ ম্যাচে করেছেন আট গোল। গোল্ডেন বুটের লড়াইয়ে আলিস্টারকে দিয়ে করানো গোলের মাহাত্ব অনেক। ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপের আট গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্টে আছেন তালিকার শীর্ষে। মেসির অবশ্য এ ম্যাচে গোল করে এবং আরও অ্যাসিস্ট করে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। 

    এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপ জয়ে শিরোপা খরা কাটলেও জেতা কখনো হয়নি গোল্ডেন বুট। এবার কি আটবারের ব্যালন ডি অর জয়ী মেসি পারবেন সেই আক্ষেপ দূর করতে?

  • ১২ জুলাই ২০২৬, ০৭:০৩
    ম্যাক আলিস্টারের হেডে আর্জেন্টিনার লিড
    ম্যাক আলিস্টারের হেডে আর্জেন্টিনার লিড

    গোওওওল...

    ম্যাচের দশম মিনিটে এগিয়ে গেল আর্জেন্টিনা। মেসির কর্নারে ম্যাক আলিস্টারের হেড জাল খুঁজে নেয়।

  • ১২ জুলাই ২০২৬, ০৬:৫৫
    আর্জেন্টিনা একাদশ অপরিবর্তিত, সুইসদের এক পরিবর্তন
    আর্জেন্টিনা একাদশ অপরিবর্তিত, সুইসদের এক পরিবর্তন

    আর্জন্টিনা কোচ লিওনেল মেসি উইনিং কম্বিনেশন ভাঙেননি। মিসরের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের শুরুর একাদশ নিয়েই নামছে তারা।

    ফরম্যাশন: ৪-১-২-১-২

    আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগিয়াফিকো, লিয়েনদ্রো পারেদেস, রোদ্রিগো দে পোল, এনসো ফের্নান্দেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস।

    বিশ্ব চ্যাম্পিয়নদের রুখতে কলম্বিয়াকে হারানোর ম্যাচের শুরুর একাদশে একটি পরিবর্তন এনেছেন সুইজারল্যান্ড মুরাত ইয়াকিন। জিব্রিল সোও খেলছেন আরদোন জাশারির জায়গায়।

    ফরম্যাশন: ৪-২-৩-১

    সুইজারল্যান্ড একাদশ:  গ্রেগর কোবেল, ডেনিস জাকারিয়া, নিকো এলভেডি, ম্যানুয়েল আকাঞ্জি, রিকার্ডো রডরিগেজ, রেমো ফ্রেউলার, গ্রানিত শাকা, দান এনদোয়ে, ফ্যাবিয়ান রাইডার, ডিজিব্রিল সোও, ব্রেল এমবোলো।