‘তোমার গানে জাগবে জুলাই’ দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা

সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে ‘তোমার গানে জাগবে জুলাই’ শীর্ষক একটি দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গানের বিষয়বস্তুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ, আহতদের বীরত্ব এবং নতুন বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরতে হবে।
অংশগ্রহণকারীদের ভিডিও বা অডিও ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। ইমেইলের বিষয় হিসেবে লিখতে হবে ‘তোমার গানে জাগবে জুলাই— [অংশগ্রহণকারীর নাম]’। আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে গীতিকার, সুরকার ও শিল্পীর নাম, গানের পূর্ণাঙ্গ লিরিক্স, অংশগ্রহণকারীর ঠিকানা, মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের স্ক্যান কপি।
প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ১০টি গানকে আর্থিক পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে info@shilpakala.gov.bd ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন।




