Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যারিয়ার ক্লাব

চাকরির পাশাপাশি উচ্চশিক্ষা

কীভাবে ভারসাম্য রাখবেন

সংযুক্তা দাস
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬
কীভাবে ভারসাম্য রাখবেন

মডেল: নায়না আক্তার; ছবি: সাজ্জাদ হোসেন

পূর্ণকালীন চাকরির পাশাপাশি নিজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনেক পেশাজীবীই বিভিন্ন বিষয়ভিত্তিক পড়ছেন বা পড়ার পরিকল্পনা করছেন, এমন পরিস্থিতি সামলানোর উপায় জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উন্নয়নকর্মী সংযুক্তা দাস 

কৌশলী উপায়: বড় লক্ষ্যকে ছোট ছোট অর্জনযোগ্য ধাপে ভাগ করে নিন, যেগুলো আপনার কাজ এবং পড়ার রুটিনের সঙ্গে সহজেই সমন্বিত করা যায়। এক লাফে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে গিয়ে নিজেকে মানসিক চাপে ফেলা যাবে না। মনে রাখবেন, বাস্তব জীবনে সাফল্য প্রায়ই আসে দৈনন্দিন রুটিনের সঙ্গে ধারাবাহিকভাবে মিশে থাকা ছোট ছোট সুচারু পদক্ষেপের ধারা থেকে। শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতের জন্য একজন মানুষের কমপক্ষে আট ঘণ্টা ঘুম প্রয়োজন। এর বাইরে অফিসে গড়ে আট ঘণ্টার পাশাপাশি যাতায়াত, খাওয়া-গোসল ইত্যাদি মিলিয়ে আরও চার ঘণ্টা সময় লাগে। সব মিলিয়ে দাঁড়ায় ২০ ঘণ্টা। হাতে রইল চার ঘণ্টা। সান্ধ্যকালীন কোর্সগুলো সাধারণত তিন ঘণ্টার হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় সপ্তাহে দুই বা তিন দিন। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কোনো কোর্সে ভর্তি হলে বিষয়টি আপনার জন্য সহজ হবে। চাকরির পাশাপাশি যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে এক বছরে দুই সেমিস্টার মেয়াদি এক্সিকিউটিভ মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কোর্স চালু আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগেও প্রফেশনাল মাস্টার্স চালু আছে, যেখানে ছুটির দিনে আপনি ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বছরে দুই সেমিস্টার মেয়াদি ১২টি স্কিল-বেসড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স চালু আছে।

এ সময় মনোবল ধরে রাখা, ধৈর্যের সঙ্গে চাকরি, পড়াশোনা এবং পরিবারের সামঞ্জস্যতা বজায় রাখা অত্যন্ত জরুরি

পড়াশোনা ও জীবনযাপনের সমন্বয়: সময়ের সঠিক সমন্বয়ের জন্য একটি লিখিত রুটিন তৈরি করুন এবং নিয়মিত পড়ার অভ্যাস গড়ুন। অফিস ক্যালেন্ডারের মতো টুল সময় ব্যবস্থাপনা এবং অ্যাকাডেমিক ও পেশাগত কাজের অগ্রাধিকার ঠিক করতে সাহায্য করবে। ক্লাস লেকচারগুলোর রেকর্ডিং রেখে যাতায়াতের সময়টুকুতে হেডফোনের মাধ্যমে শুনতে পারেন। অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে সম্ভব হলে এক-দুদিন ছুটি নিয়ে নেওয়া ভালো।

সমমনাদের সঙ্গে সংযোগ: পড়ার সময়ের মধ্য থেকে কিছুটা অংশ সমমনা সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য রাখলে নিজেকে কম বিচ্ছিন্ন বলে মনে হবে। আপনার ক্লাসের অন্য শিক্ষার্থীদের মধ্যেও হয়তো কেউ কেউ পূর্ণকালীন চাকরি করছেন। তাদের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ে তুললে একে অপরকে সহায়তা এবং সাফল্যের কার্যকর টিপস ভাগাভাগি করা সহজ হবে। এ ছাড়া সহপাঠীদের সঙ্গে মতবিনিময় করলে মানসিক চাপ অনেকটাই কমে যাবে। পড়াশোনা করতে গিয়ে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলেও এই গ্রুপে শেয়ার করতে পারবেন।  এ সময় মনোবল ধরে রাখা, ধৈর্যের সঙ্গে চাকরি, পড়াশোনা এবং পরিবারের সামঞ্জস্যতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

পূর্ণকালীন চাকরিউচ্চশিক্ষাসংযুক্তা দাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ